এক্সপ্লোর

Prashant Kishor's Company: গোয়ায় আই-প্যাকের ভাড়া বাড়িতে হানা পুলিশের, মাদক সহ গ্রেফতার ১ কর্মী

Prashant Kishor's Company Raid In Goa:গোয়া পুলিশ সূত্রে জানা গেছে, পোখরিমের পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে, আইপ্যাকের কিছু কর্মী স্থানীয় এলাকায় ভোটারদের টাকা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে।


Prashant Kishor's Company Raid In Goa:  গোয়ার বিধানসভা ভোটের আগে রাজনৈতিক কৌশলকারী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থা আই-প্যাকের (I-PAC) ভাড়া করা অফিসে হানা দিল পুলিশ।  গোয়া বিধানসভা ভোটে (Goa Election 2022) তৃণমূল কংগ্রেসের নির্বাচনী রণকৌশলের দায়িত্বে রয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা। আই-প্যাকের পক্ষ থেকে ভাড়া করা একটি বাড়িতে হানা দেয় পোখরিমের পুলিশ। হানা চালিয়ে সেখান থেকে আই-প্যাকের এক কর্মীকে মাদক-পদার্থ সহ গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। 

গোয়া পুলিশ সূত্রে জানা গেছে, পোখরিমের পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে, আইপ্যাকের কিছু কর্মী স্থানীয় এলাকায় ভোটারদের টাকা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। উল্লেখ্য়, আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আইপ্যাকের কর্মীদের ভাড়া নেওয়া কিছু বাড়িতে যখন হানা দেয়, তখন সেখান থেকে কিছু মাদক পদার্থ বাজেয়াপ্ত করা হয়।

ভাড়ার বাড়িতে থাকা আইপ্যাকের এক কর্মী এ কথা জানান যে, তিনি ওই মাদক পদার্থ তাঁর সহকর্মী বিকাশ নাগলের। এ কথা জানার পর পুলিশ বিকাশ নাগলকে গ্রেফতার করেছে। শনিবারই তাঁকে আদালতে পেশ করা হবে। 

উল্লেখ্য, গত আড়াই বছর ধরে আইপ্যাক তৃণমূলের হয়ে কাজ করছে। তৃণমূলের ভোটের রণকৌশল নির্ধারণের দায়িত্ব পালন করছে আইপ্যাক।
এরইমধ্যে সূত্রের খবর, আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। 

উল্লেখ্য, গত বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পায় তৃণমূল কংগ্রেস। এরপর থেকে পশ্চিমবঙ্গের বাইরের কয়েকটি রাজ্যে নিজেদের সংগঠন বিস্তারের কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। এরমধ্যে ত্রিপুরা ও গোয়া। ইতিমধ্যেই কয়েকবার গোয়া সফর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের মতো তৃণমূলের শীর্ষ নেতারা। এবারের গোয়ার বিধানসভা ভোটে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। ভোটের আগে কংগ্রেস ছেড়ে বেশ কয়েকজন কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Prashant Kishor : BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের
BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget