এক্সপ্লোর

New Bank Locker Rules: লকার ব্যবহারের নিয়ম পরিবর্তন রিজার্ভ ব্যাঙ্কের, জারি নতুন নির্দেশিকা

এক ঝলকে দেখে নিন নতুন নির্দেশিকায় কী কী বলা হয়েছে...

নয়াদিল্লি: ব্যাঙ্ক লকারের নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। একইসঙ্গে বিভিন্ন ব্যাঙ্কের লকারগুলিতে নিরাপদ আমানত এবং নিরাপদ হেফাজত সংক্রান্ত সুবিধার জন্য নতুন নির্দেশিকা ঘোষণা করেছে শীর্ষ ব্যাঙ্ক।

বিভিন্ন ব্যাঙ্কের পাশাপাশি ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের মতামত এবং গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিয়েছে। 

এক ঝলকে দেখে নেওয়া যাক নতুন নির্দেশিকায় কী কী বলা হয়েছে--

১. অনেকক্ষেত্রে এমনটা ঘটে যখন লকার ভাড়া নেওয়া গ্রাহক আর লকার পরিচালনা করেন না বা সংশ্লিষ্ট চার্জ পরিশোধ করেন না। তেমনটা হলে, লকার ভাড়া নেওয়া গ্রাহক যাতে সময়মতো লকারের ভাড়া পরিশোধ করেন তা নিশ্চিত করার জন্য, ব্যাঙ্কের কাছে লকার বরাদ্দের সময় এককালীন মেয়াদী আমানত নেওয়ার ক্ষমতা থাকবে। এই অর্থে তিন বছরের জন্য লকার ভাড়া ও লকার ভেঙে খোলার চার্জ অন্তর্ভুক্ত থাকবে। 

২. বর্তমান লকার হোল্ডার বা যে সকল গ্রাহক নিয়মিত লকার ব্যবহার করছেন-- তেমন গ্রাহকদের থেকে ব্যাঙ্ক এই চার্জ বা মেয়াদী আমানত নিতে পারবে না। 

৩. যদি ব্যাঙ্ক ইতিমধ্যেই তেমন গ্রাহকের থেকে লকার ভাড়া নিয়ে থাকে, তাহলে অগ্রিম অর্থের একটি নির্দিষ্ট পরিমাণ গ্রাহকদের ফেরত দেওয়া হবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে, ব্যাঙ্কগুলি তাদের গ্রাহকদের অত্যন্ত দ্রুততার সঙ্গে তথ্য সহ পরিস্থিতি অবগত করতে বদ্ধপরিকর থাকবে। 

৪. যদি লকারগুলিতে থাকা সামগ্রীর ক্ষতি হয় বা  হারিয়ে যায়, তবে ব্যাঙ্কগুলিকে সর্বদা বোর্ড-অনুমোদিত বিস্তৃত নীতি অনুযায়ী তাদের দায়বদ্ধতার বিবরণ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

৫. লকার ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা হচ্ছে কিনা তা ব্যাঙ্কগুলিকে নিশ্চিত করতে হবে। একইসঙ্গে, নিশ্চিত করতে হবে যাতে কোনও অবাঞ্ছিত লকারের কাছে না যেতে পারে। 

৬. নতুন বিধান অনুযায়ী, ভূমিকম্প, বন্যা ইত্যাদির মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে লকারের কোনও ক্ষতি হলে বা লকারের সামগ্রী হারিয়ে গেলে ব্যাঙ্কগুলি দায়বদ্ধ হবে না।

৭. এছাড়া, লকার ভাড়া নেওয়া গ্রাহক যাতে লকারে বিপজ্জনক কোনও বস্তু না রাখে তা নিশ্চিত করার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ লকার চুক্তির সময় একটি অতিরিক্ত ধারা অন্তর্ভুক্ত করতে পারবে।

সেরা শিরোনাম

External Debt of India: একধাক্কায় অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, জুন ত্রৈমাসিকের হিসেব দিল RBI
একধাক্কায় অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, জুন ত্রৈমাসিকের হিসেব দিল RBI
SIR Row: SIR বিতর্কে এবার নাম জুড়ল টাটাদের TCS সংস্থার, ফর্ম-৬ বদলানোর নির্দেশ কে দিয়েছিল? প্রশ্ন তুললেন রাহুল গাঁধী
SIR বিতর্কে এবার নাম জুড়ল টাটাদের TCS সংস্থার, ফর্ম-৬ বদলানোর নির্দেশ কে দিয়েছিল? প্রশ্ন তুললেন রাহুল গাঁধী
Jammu And Kashmir News: লস্করের 'টপ কম্যান্ডার' ফৌজি মুসা খতম, এই জঙ্গির মৃত্যু উপত্যকার নিরাপত্তার জন্য কতটা স্বস্তির
লস্করের 'টপ কম্যান্ডার' ফৌজি মুসা খতম, এই জঙ্গির মৃত্যু উপত্যকার নিরাপত্তার জন্য কতটা স্বস্তির
Gujarat News: ভিড়ের সুযোগে দোকানেই মহিলা ক্রেতার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, 'উচিত শিক্ষা' দিলেন আক্রান্ত
ভিড়ের সুযোগে দোকানেই মহিলা ক্রেতার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, 'উচিত শিক্ষা' দিলেন আক্রান্ত

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget