এক্সপ্লোর

Tripura TMC Update: অভিষেকের সফরের আগেই ত্রিপুরা বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল

ত্রিপুরা বিজেপিতে ধাক্কা! তৃণমূলে যোগ দিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা পরীক্ষিত দেববর্মা!

প্রসেনজিৎ সাহা, অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, ত্রিপুরা: তৃণমূলে যোগ দিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা পরীক্ষিত দেববর্মা। তিনি, ত্রিপুরা বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন। এ দিকে, কাল গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

ত্রিপুরা বিজেপিতে ধাক্কা! তৃণমূলে যোগ দিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা পরীক্ষিত দেববর্মা! এক সময় তিনি, ত্রিপুরা বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন। বুধবার, কুণাল ঘোষ ও সুস্মিতা দেবের উপস্থিতিতে তৃণমূল যোগ দেন তিনি। 

সামনেই, ত্রিপুরায় পুরভোট! সেখানে, সব আসনে লড়ার কথা জানিয়েছে তৃণমূল। যা নিয়ে তুঙ্গে উঠেছে চাপানউতোর। এই অবস্থায়, বিজেপি প্রার্থী ঘোষণা না করলেও, বুধবার পুরনিগমের ৫১টি আসনের মধ্যে ৩৫টিতে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। এদিনই, তাঁরা মনোনয়ন পত্রও জমা দিয়েছেন! এদিকে, বৃহস্পতিবার গোয়ায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২৯ তারিখ, সেখানে তৃণমূলনেত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। যোগদান কর্মসূচির পাশাপাশি, গোয়ার আঞ্চলিক দলগুলির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট নিয়ে আলোচনা হতে পারে। ৩০ তারিখ রাজ্যে ফিরবেন তৃণমূলনেত্রী।

এই অবস্থায়, তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপির তরজা। তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলছেন, এটাই বিজেপির স্বভাব, ত্রিপুরাতে বেশি ভায়োলেন্ট, আমাদের নেতা-নেত্রীদের উপর হামলা করছে, গাড়ি ভাঙছে। গোয়াতেও একই হচ্ছে। গণতন্ত্র বিরোধী মনোভাবের পরিচয়। ওরা ভয় পাচ্ছে, কারণ তৃণমূল রাস্তায় নেমে প্রতিবাদ করছে। 

 রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, তৃণমূল এমন একটা দল কলকাতা লিমিটেড.। সুন্দর আবহাওয়া ঘুরুন। কে ফ্লেক্স লাগাচ্ছে, কি ছিঁড়ছে বড় প্রশ্ন, এর মধ্যে বিজেপি থাকে না। দিনহাটা প্রচার করতে দিচ্ছে না, ফ্লেক্স ছিঁড়ছে।

তৃণমূল-বিজেপির ‘আঁতাঁত’। অভিযোগ বাম-কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি ও বিরোধী দলনেতা অধীর চৌধুরীর কথায়, সব গটআপ, এর আগে গোয়ার বিজেপি মুখ্যমন্ত্রী নিজে মমতাকে স্বাগত জানিয়েছিলেন, এখন পোস্টার ছেড়া হচ্ছে।

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের দাবি, নজর কাড়ার জন্য এসব করা হচ্ছে। আগামী বছর গোয়ায় বিধানসভা ভোট! তার আগে, বঙ্গ রাজনীতিতে তুঙ্গে উঠেছে চাপানউতোর।

উল্লেখ্য, নামেই উপনির্বাচন। বাগযুদ্ধে যেন দেশ-দখলের লড়াই। ত্রিপুরায় রাজনৈতিক জমি দখলের হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। 'নোটার চেয়েও কম ভোট পাবে।' পাল্টা কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা।

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Hindu Inheritance Law: জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget