এক্সপ্লোর

Biplab Kumar Deb Resignation : ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা বিপ্লব দেবের

Tripura CM Resigns : হঠাৎ কেন বিপ্লব দেবের ইস্তফা? রাজনৈতির মহলে জোর জল্পনা।

আগরতলা : ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী পদে বিপ্লব দেবের (Biplab Deb) ইস্তফা। রাজ্যপাল এস এন আর্য্যর কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। এদিকে ইতিমধ্যেই আগরতলা (Agartala) এসে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। মুখ্যমন্ত্রীর ইস্তফার পরে নতুন নেতা নির্বাচনে কমিটি গঠন করল বিজেপি।ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন ? বিকেল ৫টায় বিজেপির পরিষদীয় দলের বৈঠকে তা নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা যাচ্ছে।

গতকালই দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেন বিপ্লব দেব । এর পর আজ ইস্তফা দেন। বিধানসভা ভোটের আগের বছরই হঠাৎ বিপ্লব দেবের ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই রাজ্যপালের কাছে ইস্তফা দেন বিপ্লব দেব।

যদিও সংবাদ সংস্থা পিটিআইকে বিপ্লব দেব জানিয়েছেন, তাঁকে দলীয় সংগঠন আরও মজবুত করার দায়িত্ব দিচ্ছে দল। সংবাদ মাধ্যমকে তিনি আরও বলেন, "দল সবার ওপরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দলের জন্য কাজ করেছি। দলের রাজ্য ইউনিটের প্রধান এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে ত্রিপুরার মানুষের জন্য ন্যায়বিচারের চেষ্টা করেছি। আমি শান্তি, উন্নয়ন ও কোভিড-সঙ্কট থেকে রাজ্যকে বের করে আনার চেষ্টা করেছি। সবকিছুর একটা সময় আছে। আমি সেই সময় মেনে কাজ করি। আমাকে যেখানেই পাঠানো হয়েছে, তা সে মুখ্যমন্ত্রী হোক বা অন্য কোনও পোস্ট- সব জায়গাতেই ফিট বিপ্লব দেব। " 

বিপ্লব-সফর-

২০১৮ সালের ৯ মার্চ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিপ্লব দেব। প্রথমবার ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথম মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। মেয়াদ শেষের ১০ মাস আগেই হঠাৎ ইস্তফা দিলেন তিনি। কাল ফের অমিত শাহের সঙ্গে দেখা করতে চাইছেন বিপ্লব দেব।

এদিকে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রীর দৌড়ে উঠে আসছে জিষ্ণু দেববর্মার নাম। এই মুহূর্তে ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget