এক্সপ্লোর

Kedarnath: কেদারনাথে ফের তুষারধস

এদিন বিকেলেও একই ছবি দেখতে পান যাত্রীরা। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। ২

উত্তরাখণ্ড: দেবভূমিতে ফের তুষারধস। বুধবার সকালে কেদারনাথ মন্দিরের পেছনের অংশে তুষারধস হয়। এদিন বিকেলেও একই ছবি দেখতে পান যাত্রীরা। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। ২০২২-এও কেদারনাথ যাত্রার সময়ে একাধিকবার তুষারপাতের কবলে পড়েন যাত্রীরা । গতবছর চারধাম যাত্রায় একের পর এক মৃত্যুর খবর আসে। কেদারনাথেই প্রাণ হারান ৮২ পুণ্যার্থী। গত বছর গত ৩ মে যাত্রা শুরু হওয়ার পর থেকে সবমিলিয়ে ৮২ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছিলেন (Pilgrims)। এর মধ্যে প্রথম ৪০ দিনেই ৭৫ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন বলে খবর। বিগত ১০ বছরে এত কম সময়ের মধ্যে, এত সংখ্যক পুণ্যার্থীর মৃত্যুর নজির নেই। 

হেলিকপ্টার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা: গত বছর ৮ অক্টোবর রুদ্রপ্রয়াগে হেলিকপ্টার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা (helicopter crash in Phata of Kedarnath) ঘটে। এদিন কেদারনাথ ধামের ২ কিলোমিটার আগে ভেঙে পড়ে যাত্রী বোঝাই হেলিকপ্টারটি। জানা যায় এদিন ফাটা থেকে কেদারনাথ তীর্থযাত্রীদের নিয়ে রওনা দিয়েছিল একটি হেলিকপ্টারটি। খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনা বলে অনুমান। এখনও পর্যন্ত ঘটনায় পাইলটসহ ৭ জনের মৃত্যুর খবর মেলে।  শুরু হয় উদ্ধারকার্য। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং SDRF দল। সূত্রের খবর মৃতের সংখ্যা বাড়তে পারে। এদিন সকাল ১১ টা ৪০ মিনিট নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে প্রশাসন সূত্রে খবর। স্থানীয়রা জানান, প্রথমে তাঁরা প্রবল জোরে একটি আওয়াজ শুনতে পান, পরে সেখানে এসে দেখেন একটি হেলিকপ্টার ভেঙে পড়ে দাউদাউ করে আগুন জ্বলছে। ৬ যাত্রী ও কপ্টারের চালকের মৃতদেহ উদ্ধার হয়। 

এপ্রিলেই যাত্রা শুরু: গত ২৪ এপ্রিল থেকেই শুরু হয়েছে কেদারযাত্রা। যদিও আবহাওয়া অত্যন্ত খারাপ উত্তরাখণ্ডের এই এলাকায়। তুষারপাতের জেরে রাস্তার হালও বেহাল। তবে খারাপ আবহাওয়ার হওয়া সত্ত্বেও চলছে চূড়ান্ত প্রস্তুতি। তুষারপাতের মধ্যেই ডোলিতে করে ভগবান কেদারনাথ পৌঁছন মন্দিরে। সমস্ত আচার-অনুষ্ঠানের মাধ্যমে খুলেছে মন্দির। মন্দির সেজেছিল ফুল দিয়ে। ২০ কুইন্টাল ফুল ব্যবহার করা হয়েছিল মন্দির সাজাতে।'

এরই মধ্যে টানা তুষারপাতের জেরে এদিন থেকেই কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ বলে গারওয়ালের প্রশাসনিক আধিকারিক নরেন্দ্র সিং কাবিরিয়াল জানান, ঋষিকেশ এবং হরিদ্বারের খারাপ আবহাওয়া এবং অতিরিক্ত তুষারপাতের জেরেই ৩০ এপ্রিল পর্যন্ত কেদারনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়। শুধু একবার নয়, আবহাওয়ার কারণে বিভিন্ন সময়ে বারবারই বন্ধ হয়েছে যাত্রা।

টাটকা উত্তরাখণ্ডের স্মৃতি: অমরনাথের ঘটনা ২০১৩ সালের সেই ভয়ঙ্কর স্মৃতি অনেকের মনে ফিরিয়ে আনছে। তুমুল বৃষ্টিতে সে বার বানভাসি হয়েছিল উত্তরাখণ্ডের নটি জেলা। হড়পা বানের ধাক্কায় কার্যত তছনছ হয়ে গিয়েছিল কেদারনাথ। ব্যাপক ধস ও জলের তোড়ে কাতারে কাতারে মানুষ চিরতরে হারিয়ে গিয়েছিলেন। বস্তুত উত্তর ভারতের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর বিপর্যয়ের তালিকায় নাম উঠেছিল ২০১৩ সালের ওই ঘটনার। যদিও সেটাই শেষ নয়। গত বছর ফেব্রুয়ারিতেও ফের একই রকম আতঙ্কের আবহ ফেরে। সেবারও মেঘভাঙা বৃষ্টিতে তুষারধস নামে উত্তরাখণ্ডে। প্লাবিত হয় অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদী। তাতে ধৌলিগঙ্গার দুটি নির্মীয়মাণ বাঁধে ফাটল ধরে, বান ডাকে জোশীমঠে। নির্মীয়মাণ ঋষিগঙ্গা ও তপোবন জলবিদ্যুৎ প্রকল্প তুমুল ক্ষতিগ্রস্ত হয়। বহু মানুষের প্রাণহানির খবর মেলে। এছাড়াও একাধিক 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJI London Event: CJI সূর্যকান্তের বক্তৃতা ঘিরে উত্তেজনা লন্ডনে, উঠল ‘ভিন্নমত’, ‘ককরোচ’ মন্তব্যও, তীব্র নিন্দা ভারতের
CJI সূর্যকান্তের বক্তৃতা ঘিরে উত্তেজনা লন্ডনে, উঠল ‘ভিন্নমত’, ‘ককরোচ’ মন্তব্যও, তীব্র নিন্দা ভারতের
Cockroach Janta Party: হাতে আম্বেদকরের জীবনী নিয়ে দেশে অভিজিৎ, ককরোচ জনতা পার্টির বিশাল জমায়েত যন্তরমন্তরে; শিক্ষামন্ত্রীর পদত্যাগ-দাবি
হাতে আম্বেদকরের জীবনী নিয়ে দেশে অভিজিৎ, ককরোচ জনতা পার্টির বিশাল জমায়েত যন্তরমন্তরে; শিক্ষামন্ত্রীর পদত্যাগ-দাবি
Noida Fire : দাউদাউ করে জ্বলছে ফ্ল্যাট, হাড়হিম আতঙ্ক নয়ডার বহুতলে !
দাউদাউ করে জ্বলছে ফ্ল্যাট, হাড়হিম আতঙ্ক নয়ডার বহুতলে !
Donald Trump : 'ভারতের কাছ থেকে প্রচুর অর্থ উপার্জন করছি', 'ভাল বন্ধু' মোদির জন্য বাণিজ্য-সমঝোতা চান ট্রাম্প
'ভারতের কাছ থেকে প্রচুর অর্থ উপার্জন করছি', 'ভাল বন্ধু' মোদির জন্য বাণিজ্য-সমঝোতা চান ট্রাম্প

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget