এক্সপ্লোর

গুরু দত্ত থেকে সুশান্ত সিংহ রাজপুত- শীর্ষে থাকার সময় আত্মহত্যা করেছেন একাধিক নায়ক নায়িকা

গত বছর আত্মহত্যা করেছেন ছোট পর্দার পরিচিত মুখ কুশল পাঞ্জাবি। কাল ও লক্ষ্য-র মত ছবিতে কাজ করা কুশলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার ফ্ল্যাট থেকে। বয়স হয়েছিল ৪২।

কলকাতা: বলিউডে আত্মহত্যার অভিশাপ আছে। প্রবাদপ্রতিম অভিনেতা-পরিচালক গুরু দত্ত, দক্ষিণী তারকা সিল্ক স্মিতা, অভিনেত্রী জিয়া খান থেকে হালের সুশান্ত সিংহ রাজপুত- আকাশছোঁয়া আকাঙ্খার সঙ্গে তাল মেলাতে না পেরে হারিয়ে গিয়েছেন অনেকেই। গুরু দত্ত। আসল নাম ছিল বসন্তকুমার শিবশঙ্কর পাড়ুকোন।  মারা যান ১৯৬৪-র ১০ অক্টোবর, মাত্র ৩৯ বছর বয়সে। তার আগে তিনি করে ফেলেছেন কাগজ কা ফুল, বাজি, পিয়াসার মত ক্লাসিক ছবি। তৎকালীন বম্বের পেডার রোডের ভাড়া করা ফ্ল্যাটের বিছানা থেকে তাঁর দেহ উদ্ধার হয়।  শোনা যায়, ঘুমের ওষুধের সঙ্গে অ্যালকোহল মিশিয়ে খেয়ে ফেলেছিলেন তিনি। তাঁর মৃত্যু আত্মহত্যা  না দুর্ঘটনাজনিত মৃত্যু জানা যায় না। তামিল ছবির আবেদনময়ী অভিনেত্রী ছিলেন সিল্ক স্মিতা। আসল নাম বিজয়লক্ষ্মী। ১৯৯৬ সালে মাত্র ৩৩ বছর বয়সে তিনি আত্মহত্যা করেন। তার আগে ২০০-র বেশি ছবিতে অভিনয় করা হয়ে গিয়েছে তাঁর। অত্যন্ত চাহিদা থাকা এই অভিনেত্রী গলা পর্যন্ত ডুবে ছিলেন বিতর্কে। ২০১১-য় মুক্তি পাওয়া দ্য ডার্টি পিকচার ছবিতে বিদ্যা বালান তাঁকে অমর করে দিয়েছেন। ১৯৯৭-এ মিস ইন্ডিয়া হন ভিডিও জকি এবং মডেল নাফিসা জোসেফ। মাত্র ২৫ বছর বয়সে ২০০৪ সালে মুম্বইয়ের ভারসোভার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ২০০৬-এ আত্মহত্যা করেন নাফিসার ঘনিষ্ঠ বন্ধু ও ছোট পর্দার অভিনেত্রী কুলজিত রণধাওয়া। হিপ হিপ হুররে হাই স্কুল ড্রামায় অভিনয় করেছিলেন তিনি। এছাড়া কাজ করেন সাসপেন্স থ্রিলার কোহিনূর ও ক্রাইম থ্রিলার ড্রামা স্পেশাল স্কোয়াড-এ। জুহুতে নিজের এক কামরার ফ্ল্যাটে তিনি গলায় দড়ি দেন। বয়স হয়েছিল ২৫। কুণাল সিংহকে দেখা যায় ১৯৯৯-এ তামিল রোমান্স কাধালার ধীনম-এ সোনালি বেন্দ্রের বিপরীতে।২০০৮-এ ৩০ বছর বয়সে মুম্বইয়ের ফ্ল্যাটের সিলিং ফ্যান থেকে ঝুলে পড়েন তিনি। জিয়া খানকে সর্বাধিক পরিচিতি দেয় অমিতাভ বচ্চনের সঙ্গে নিঃশব্দ। এরপর তিনি কাজ করেন গজনি ছবিতে আমির খানের সঙ্গে। ২০১৩-র ৩ জুন মুম্বইয়ের বাসভবনে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। বয়স হয়েছিল ২৫। জিয়ার মা রাবেয়া মেয়ের মৃত্যুর জন্য দায়ী করেন আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলিকে। গত বছর আত্মহত্যা করেছেন ছোট পর্দার পরিচিত মুখ কুশল পাঞ্জাবি। কাল ও লক্ষ্য-র মত ছবিতে কাজ করা কুশলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার ফ্ল্যাট থেকে। বয়স হয়েছিল ৪২।

সেরা শিরোনাম

South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'

ভিডিও

Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget