এক্সপ্লোর

Jawan Assaulted : কাশ্মীরে ডিউটি করতে যাচ্ছিলেন, রাস্তাতে খুঁটিতে বেঁধে মার জওয়ানকে, ভয়াবহ ঘটনা

যে মানুষগুলোর জন্য রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে গোটা দেশ, সেই মানুষগুলোকে প্রকাশ্য রাস্তায় লাঞ্ছনার শিকার হতে হল।

দেশের সেবা করতে যাচ্ছিলেন পথে দেশের মানুষের কাছ থেকেই জুটল মার ! যে মানুষগুলোর জন্য রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে গোটা দেশ, সেই মানুষগুলোকে প্রকাশ্য রাস্তায় লাঞ্ছনার শিকার হতে হল। উত্তর প্রদেশের মেরঠে একটি টোল বুথে বেদম মারা হল এক জওয়ানকে। 

ঘটনাটি কী            

কপিল কাভাদ নামের ওই জওয়ান ভারতীয় সেনাবাহিনীর রাজপুত রেজিমেন্টে কর্মরত। ছুটি নিয়ে তিনি বাড়ি গিয়েছিলেন । এরপর শ্রীনগর ফিরে যাচ্ছিলেন কাজে যোগ দিতে।  বিমান ধরার উদ্দেশে দিল্লি বিমানবন্দরে যাচ্ছিলেন। পুলিশ সূত্রের খবর, কপিল এবং তার তুতো ভাই একটি টোল বুথের জ্যামে আটকে পড়েন। এদিকে সময় পেরিয়ে যাচ্ছিল। আরেকটু দেরি হলে মিস হয়ে যেত ফ্লাই। তাই তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন। কপিল গাড়ি থেকে নেমে টোল বুথের কর্মীদের সঙ্গে কথা বলতে যান। কিন্তু কথা কাটাকাটি শুরু হয়ে যায়। অভিযোগ,বিবাদ এমন জায়গায় পৌঁছায় ওই টোল বুথের কর্মীরা ওই সেনা জওয়ানকে একটি স্তম্ভে বেঁধে মারধর শুরু করে। সেখানে উপস্থিত অনেকেই ঘটনাটি ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেন। সেখানে দেখা যায়, টোল বুথের চার কর্মী এক জওয়ানকে মারধর করছে । বিষয়টি পুলিশের নজরে আসতে  ওই চার জনকে গ্রেফতার করা হয়। 

কী ছিল ভিডিও-তে 
ভিডিতে প্রথমে কথা-কাটাকাটির ছবি ধরা পড়ে। দেখা যায়, চার - পাঁচ  জন টোল বুথ কর্মচারী কপিল এবং তার ভাইকে মারধর শুরু করে। হামলার একটি ভিডিওতে দেখা যায়, তারা কপিলকে লাঠি দিয়ে মারধর করছে। তার পর দেখা যায় , কয়েকজন কপিলকে একটি খুঁটিতে বেঁধে ফেলে, তার হাত পিছনে বেঁধে দেয়।  একজন গালিগালাজ করতে থাকে। জওয়ানকে মারধর করা হয়।

পুলিশ কী জানাচ্ছে 

পুলিশ সুপার (গ্রামীণ) রাকেশ কুমার মিশ্র  জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে  মামলা রুজু করা হয়েছে। কপিল ভারতীয় সেনাবাহিনীতে আছেন। তিনি কাজে ফিরছিলেন। ভুনি টোল বুথে দীর্ঘ লাইন ছিল। তাই তিনি তাড়াহুড়ো করছিলেন । তিনি টোল বুথ কর্মীদের সঙ্গে কথা বলেন। তর্ক শুরু হয় এবং টোল বুথ কর্মীরা তাঁকে মারধর করে। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে, সরুরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। সিসিটিভি ফুটেজ এবং ভিডিও স্ক্যান করার পর চার জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য তদন্ত চলছে।  

সেরা শিরোনাম

Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget