এক্সপ্লোর

Plane Skids off Runway: রানওয়ে থেকে ছিটকে ঘাসজমিতে পড়ল বিমান, ঘষা লেগে খসে পড়ল টুকরো, খাজুরাহো বিমানবন্দরে

Khajuraho Airport: মঙ্গলবার মধ্যপ্রদেশের খাজুরাহো বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ইন্ডিয়ান ফ্লাইং অ্যাকাডেমির।

ছতরপুর: প্রশিক্ষণ চলাকালীন ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। রানওয়ে থেকে কার্যত ছিটকে গেল বিমান। এর পর ঘাসের উপর হোঁচট খেতে খেতে বেশ খানিকদূর পিছলে যায় বিমানটি। এই ঘটনায় একটুর জন্য রক্ষা পেয়েছেন পাইলট। যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতিতে অবতরণ করানো হয় বিমানটিকে। ফলে আগে থেকেই লোকজন উপস্থিত ছিলেন বিমানবন্দরে। ফলে মারাত্মক কোনও অঘটন ঘটেনি। (Plane Skids off Runway)

মঙ্গলবার মধ্যপ্রদেশের খাজুরাহো বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ইন্ডিয়ান ফ্লাইং অ্যাকাডেমির। দুর্ঘটনার সময় বিমানে দু'জন সওয়ার ছিলেন, এক পাইলট এবং এক ট্রেনার। প্রশিক্ষণ চলাকালীন মাঝ আকাশেই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, উড়ানের সময়ই কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বিমানটিতে। ফলে মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে এক দিকে হেলে যায় বিমানটি। সেই অবস্থায় জরুরি অবতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। (Khajuraho Airport)

জরুরি ভিত্তিতে বিমানটিকে রানওয়েতে অবতরণ করানো হচ্ছে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে আগেই খবর পৌঁছে যায়। বিমানবন্দরের আধিকারিকদের কাছেও সেই খবর পৌঁছে গিয়েছিল। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেই মতো প্রস্তুত ছিলেন সকলে। কিন্তু রানওয়ে স্পর্শ করলে দেখা যায় বিমানের ডানদিকের একটি চাকা আটকে গিয়েছে। কোনও ভাবেই রানওয়ের উপর গড়াচ্ছে না সেটি। কিছু বুঝে ওঠার আগেই বিমানটি রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায়। 

এর পর রানওয়ের পাশের ঘাসজমিতে গিয়ে পড়ে বিমানটি। তার উপর দিয়ে হোঁচট খেতে খেতে বেশ কিছু দূর এগিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে বিমানটিকে ঘাসজমির উপর কার্যত ঘষটাতে ঘষটাতে এগিয়ে যেতে দেখা যায়। এই দুর্ঘটনার জেরে বিমানটিকর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু অংশ খুলে পড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সঙ্গে সঙ্গে নীচে মোতায়েন কর্মীরা ছুটে যান বিমানটির দিকে। বিমানের মধ্যে থেকে পাইলট এবং ট্রেনারকে নিরাপদে বের করা গিয়েছে বলে জানা যাচ্ছে।

ফ্লাইং অ্যাকাডেমিকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। CISF-ও এদিন দুর্ঘটনাস্থলে পৌঁছয়। প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ এমন বিপদ ঘটল কেন, তার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। তবে একটু এদিক ওদিক হলেও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে মত অনেকের। ঘাসজমিতে বিমানটিকে পর্যবেক্ষণ করতে দেখা যায় আধিকারিকদের। বিমানটিকে সেখান থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget