এক্সপ্লোর

Indian Passport Fee Hike: পাসপোর্ট তৈরির খরচ বাড়ল এবার, একলাফে অনেকটাই

Passport Fee Hiked: পাসপোর্ট তৈরির খরচ বাড়ল। ১ জুলাই থেকে বর্ধিত মূল্য কার্যকর। জানাল বিদেশ মন্ত্রক।

নয়াদিল্লি: পাসপোর্টের সঙ্গে নাগরিকত্ব বিতর্ক জুড়ে গিয়েছে। আর সেই আবহেই পাসপোর্ট তৈরির খরচ বাড়ল। সাধারণ ৩৬ পাতার পাসপোর্ট তৈরি করতে আগে যেখানে ১৫০০ টাকা লাগত, তা একধাক্কায় বেড়ে হল ২৫০০। ৬০ পাতার পাসপোর্ট তৈরি করতে গুনতে হবে ৩৫০০ টাকা, আগে যা ছিল ২০০০ টাকা। তৎকাল পাসপোর্টের জন্য ৫০০০ টাকা গুনতে হবে, আগে যা ছিল ৪০০০। (Passport Fee Hiked)

বৃহস্পতিবার বর্ধিত মূল্যের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রায় ১৪ বছর পর পাসপোর্ট তৈরির খরচ বাড়ল। আগামী ১ জুলাই থেকে পাসপোর্ট তৈরিতে বর্ধিত মূল্য খরচ করতে হবে। ঘটনাচক্রে একদিন আগেই কেন্দ্র জানিয়েছে, পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, বরং ভ্রমণের নথিমাত্র, অর্থাৎ পাসপোর্ট শুধুমাত্র ট্রাভেল ডকুমেন্ট। (Indian Passport Fee Hike)

এদিন কেন্দ্র জানিয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বে যে বা যাঁরা নতুন পাসপোর্টের আবেদন করলে, ৩৬ পাতার পাসপোর্টের জন্য ২৫০০ টাকা ফি দিতে হবে। পাতা শেষ হয়ে গেলে বা বৈধতার সীমা পেরিয়ে গেলেও নতুন ৩৬ পাতার পাসপোর্ট পেতে দিতে হবে ওই টাকাই। ৬০ পাতার পাসপোর্টের ক্ষেত্রে টাকার অঙ্ক ৩৫০০। তৎকালের ক্ষেত্রে ৬০০০ টাকা গুনতে হবে।

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে সেনা-পুলিশ মুখোমুখি! থানায় হামলা, ভাঙচুর, অফিসারদের মারধরের অভিযোগ, দায়ের হল মামলা

শুধু তাই নয় ক্ষতিগ্রস্ত বা হারিয়ে ফেলা পাসপোর্টের রিপ্লেসমেন্ট পেতেও মোটা টাকা  গুনতে হবে। ৩৬ পাতার পাসপোর্টের ক্ষেত্রে ৫০০০ টাকা, তৎকালের ক্ষেত্রে ৭৫০০ টাকা। ৬০ পাতার পাসপোর্টের ক্ষেত্রে টাকার অঙ্ক যথাক্রমে ৬০০০ এবং ৮৫০০। ১৮ অনূর্ধ্বদের ক্ষেত্রে ৩৬ পাতার নতুন পাসপোর্টের জন্যয ১৭৫০ টাকা দিতে হবে, তৎকালের ক্ষেত্রে ৪২৫০ টাকা। পাসপোর্ট রিপ্লেসের জন্য দিতে হবে যথাক্রমে ৪২৫০ এবং ৬৭৫০। এমার্জেন্সি সার্টিফিকেট দেশের অন্দরে বিনামূল্যেই পাওয়া যাবে, বিদেশে দিতে হবে ১৫ ডলার। আইডেন্টিটি সার্টিফিকেটের জন্য দেশের অন্দরে ১০০০ টাকা লাগবে, বিদেশে ৫০ ডলার।

আরও পড়ুন: অবরুদ্ধ পাক-অধিকৃত কাশ্মীর, খাবার-ওষুধ পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না? PoK-তে যথেচ্ছাচার পাকিস্তান সরকারের

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সারেন্ডার সার্টিফিকেট, গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম ভেরিফিকেশন এবং অন্যান্য সার্টিফিকেটের জন্য টাকার অঙ্ক বেঁধে দেওয়া হয়েছে ৭০০ টাকায়। বিদেশে দিতে হবে ৪০ ডলার। ২০১২ সালে যখন টাকার অঙ্ক বাড়ানো হয়েছিল, সেই সময় ৩৬ পাতার পাসপোর্ট পেতে ১০০০-১৫০০ দিতে হতো। তৎকালে দিতে হতো ২৫০০-৩৫০০ টাকা। ২০২৬ সালের সংশোধিত পাসপোর্ট বিধির আওতায় এবার টাকার অঙ্ক বাড়াল বিদেশমন্ত্রক। ২০১২ সালের পর এই প্রথম পাসপোর্ট তৈরির খরচ বাড়ল।  

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget