এক্সপ্লোর

Ticketless Train Travel Penalties: বিনা টিকিটে ট্রেন যাত্রায় এখন থেকে দ্বিগুণ জরিমানা, দিতে হবে বাড়তি টাকাও, নয়া নির্দেশিকা রেলের

Indian Railways Hikes Penalty: বিনা টিকিটে যাত্রায় এবার মোটা টাকা জরিমানা। জরিমানার অঙ্ক বাড়াল ভারতীয় রেল।

নয়াদিল্লি: বিনা টিকিটে যাত্রায় জরিমানা বাড়ল। টিকিট ছাড়া যাত্রা করলে এখন থেকে ন্যূনতম ৫০০ টাকা জরিমানা দিতে হবে। এতদিন ওই জরিমানার অঙ্ক ছিল ২৫০ টাকা। ওয়েস্টার্ন রেলওয়ে জানিয়েছে, ২০২৬ সালের জনবিশ্বাস আইন সংশোধন করে বাড়ানো হল জরিমানার অঙ্ক। (Indian Railways Hikes Penalty)

ওয়েস্টার্ন রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জরিমানার অঙ্ক বৃদ্ধির কথা জানানো হয়েছে। শুধু বিনা টিকিটে যাত্রা করলেই নয়, ব্যবহৃত, অকার্যকর এবং ত্রুটিপূর্ণ টিকিট নিয়ে ট্রেনে উঠলেও জরিমানা কার্যকর হবে। ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৩৭ এবং ১৩৮ ধাকায় বর্ধিত জরিমানা কার্যকর করল রেল। (Ticketless Train Travel Penaltie)

ওয়েস্টার্ন রেলওয়ে জানিয়েছে, ২০ জুন থেকেই বর্ধিত জরিমানা কার্যকর করা হল। ২৫০ টাকার পরিবর্তে বর্ধিত জরিমানা হল ৫০০ টাকা। যাত্রীদের বৈধ টিকিট নিয়ে ট্রেনে উঠতে অনুরোধ করা হচ্ছে। এব্যাপারে সকলের সহযোগিতা কাম্য বলেও জানিয়েছে রেল। 

কোন খাতে জরিমানার অঙ্ক কত বাড়ল?

  • বিনা টিকিটে যাত্রা করলে ন্যূনতম জরিমানা ২৫০ থেকে বেড়ে ৫০০ টাকা হল।
  • মেল বা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে জেনারেল কামরায় উঠলে ৫০ কিলোমিটার দূরত্বের জন্য ন্যূনতম ৫৭০ টাকা জরিমানা দিতে হবে, এতদিন যা ছিল ৩২০ টাকা।
  • সংরক্ষিত আসনে ৫০ কিলোমিটার দূরত্বের জন্য জরিমানা দিতে হবে ৫৮৫ টাকা, এতদিন যা ৩৩৫ টাকা ছিল। 
  • স্লিপার ক্লাসের ক্ষেত্রে ২০০ কিলোমিটার দূরত্বের জরিমানা ৭৮০ টাকা, আগে যা ৫৩০ টাকা ছিল। 
  • এসি চেয়ার কারে ১৫০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত জরিমানা ১০২৫ টাকা, এতদিন যা ছিল ৭৬৫ টাকা। 
  • এসি ৩ টিয়ারে ৩০০ কিলোমিটার দূরত্বের জরিমানা ১৫২৫, এতদিন যা ১৪৮০ টাকা ছিল।
  • এসি ২ টিয়ারের ক্ষেত্রে ৩০০ কিলোমিটারে জরিমানা একই রয়েছে, ২০৭০ টাকা।
  • ট্রেনে ধূমপান করলে এতদিন ২০০ টাকা জরিমানা দিতে হবে। এখন থেকে দিতে হবে ২০০০ টাকা। 
  • ট্রেনে ভিক্ষা করলে দিতে হবে ২০০০ টাকা জরিমানা। 
  • স্টেশনে অননুমোদিত প্রবেশে জরিমানা দিতে হতে পারে ৫০০০ টাকা পর্যন্ত, এতদিন যা ছিল ১০০০ টাকা। 
  • মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় প্রবেশ করলে ২৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে, এতদিন যা ছিল ৫০০ টাকা।
  • মদ্যপান করে মত্ত অবস্থায় ট্রেনে উঠলে ১০০০ টাকা জরিমানার পাশাপাশি সমাজসেবার কাজ করতে হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিনা টিকিটে যাত্রা করার সময় ধরা পড়লে টিকিটের দাম তো দিতেই হবে, সেই সঙ্গে জরিমানা বাবদ দিতে হবে বাড়তি ৫০০ টাকা। ন্যূনতম জরিমানার অঙ্ক ৫০০ টাকা রাখা হয়েছে। জরিমানা না দিলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে। ছ’মাস পর্যন্ত জেলও হতে পারে। 

রেলওয়ে আইনের ১৩৭ ধারা অনুযায়ী, বিনা টিকিটে যাত্রা করা, টিকিটের অপব্যবহার কোনও ভাবেই কাম্য নয়। বিনা টিকিটে যাত্রা, পুরনো টিকিট ব্যবহার করা, অকার্যকর এবং ত্রুটিপূর্ণ টিকিটে যাত্রা করলে জরিমানা দিতেই হবে। কোথা থেকে ওই যাত্রী উঠেছেন, তা যদি বোধা না যায়, সেক্ষেত্রে ট্রেন যে স্টেশন থেকে ছেড়েছিল, সেই স্টেশনকে মাথা রেখেই ভাড়া আদায় করতে হবে রেলকর্মীদের। 

রেলের হিসেব বলছে, চলতি বছরের মে মাসে বিনা টিকিটে ট্রেনে ওঠা যাত্রীদের কাথ থেকে ভাড়া এবং জরিমানা বাবদ ৪০.৮৫ কোটি টাকা আদায় করেছে সেন্ট্রাল রেলওয়ে। সেন্ট্রাল রেলওয়ে নেটওয়র্কের কর্মীরা ওই মাসে ৪.৯৬ যাত্রীকে হাতেনাতে ধরেন, যাঁদের কাছে টিকিট ছিল না।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Advertisement

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget