এক্সপ্লোর

Infiltration Attempt Foiled : জঙ্গি-অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় নিরাপত্তাবাহিনী, পাক-ড্রোন লক্ষ্য করে গুলি সেনার

Jammu and Kashmir : দিনকয়েক আগেই জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই হয়। গুলির লড়াইয়ে নিহত হন ৫ ভারতীয় জওয়ান

শ্রীনগর : জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় নিরাপত্তাবাহিনী। জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা হয়ে এদেশে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। কিন্তু, বারামুল্লা জেলায় মোতায়েন বাহিনী তাদের সেই চেষ্টা রুখে দেয়।

দিনকয়েক আগেই জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই হয়। গুলির লড়াইয়ে নিহত হন ৫ ভারতীয় জওয়ান। রাজৌরির কান্দি ফরেস্টে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি শুরু হয়। তল্লাশির সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ৫ জওয়ান শহিদ হন। আহত জওয়ানদের ভর্তি করা হয় উধমপুরের কমান্ড হাসপাতালে।

সূত্র মারফত জানা যায়, রাজৌরির কান্দি এলাকায় জঙ্গি আনাগোনা রয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সকালে টোটা গালি এলাকায় সেনাবাহিনীর একটি ট্রাকে হামলার ঘটনায় জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়। জঙ্গিদের খোঁজে সেনার একটি দল গুহায় প্রবেশ করে। সঙ্গে সঙ্গে জঙ্গিরা বিস্ফোরক ছুড়ে মারে। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সেনার। বাকিদের গুরুতর অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। সেনার তরফে জানানো হয়, আহত তিন সেনার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হন এক বাঙালি জওয়ান। শহিদ জওয়ানের নাম সিদ্ধান্ত ছেত্রী। প্যারা কমান্ডো সিদ্ধান্ত দার্জিলিংয়ের পালবাজারের বাসিন্দা।২০১৯-এ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন সিদ্ধান্ত। জঙ্গি মোকাবিলায় একাধিক অপারেশনে যোগ দেন সিদ্ধান্ত। শহিদ বাকি ৪ জওয়ানের ১ উত্তরাখণ্ডের, ২ জন হিমাচলের ও ১ জন জম্মুর বাসিন্দা।

তার আগে গত এপ্রিল মাসেও জঙ্গি হামলায় শহিদ হন পাঁচ জওয়ান। গুরুতর আহত হন আরও একজন। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরি সেক্টরের পুঞ্চে (Poonch) সেনার একটি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। NIA-কে ঘটনার তদন্তভার দেওয়া হয়। এদিকে ঘটনাস্থল থেকে যে বুলেট পাওয়া যায়, তা চিনে তৈরি বলে দাবি করে সেনা। ড্রোন উড়িয়ে, স্নিফার ডগ এনে, ঘটনাস্থল ঘিরে চলে তল্লাশি।

সেনা সূত্রের খবর,  ভিম্বের গলি এলাকায় দুপুর ৩টে নাগাদ সেনার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। পরে গাড়িটিতে আগুন ধরে যায়। সম্ভবত গ্রেনেড হামলা চালানো হয়েছিল গাড়িটিতে। নর্দার্ন কম্যান্ডের সেনা হেডকোয়ার্টারের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ওই এলাকায় তীব্র বৃষ্টি হচ্ছিল। ফলে, দৃশ্যমানতা কমে যায়। সেই সুযোগে জঙ্গিরা আর্মির গাড়ি লক্ষ্য করে গোলা-গুলি নিক্ষেপ করে। গাড়িটিতে আগুন ধরে যায়। সম্ভবত গ্রেনেড ব্যবহার করেছিল জঙ্গিরা।

সেনা সূত্রের আরও খবর, ওই এলাকায় জঙ্গি মোকাবিলায় রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ানকে মোতায়েন করা হয়েছিল। তাঁরা শহিদ হয়েছেন। অপর এক জওয়ান হামলায় গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget