এক্সপ্লোর

Power Disruption in Flight : গোটা কেবিন অন্ধকার, AC-ও বন্ধ; বিমানে প্রায় আধ ঘণ্টা ভয়ঙ্কর অভিজ্ঞতা ১৬০ যাত্রীর !

Flight Services : ভদোদরা থেকে দিল্লীগামী ইন্ডিগোর বিমানে এই সমস্যা দেখা যায় রবিবার রাতে।

ভদোদরা : তীব্র গরমে ভয়ঙ্কর অভিজ্ঞতা। যান্ত্রিক সমস্যার কারণে রাতের বিমানে প্রায় আধ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিভ্রাট চলল। যার জেরে চরম নাকাল হলেন যাত্রীরা। ভদোদরা থেকে দিল্লীগামী ইন্ডিগোর বিমানে এই সমস্যা দেখা যায় রবিবার রাতে।

ঘটনা কী ?

রবিবার রাত ৮ টা ৪০ মিনিট নাগাদ ভদোদরা থেকে উড়ানের কথা ছিল ইন্ডিগোর 6E 657 বিমানের। বিমানে তখন প্রায় ১৬০ জন যাত্রী। দাঁড়িয়ে থাকা বিমানে বিদ্যুৎ সরবরাহ করা গ্রাউন্ড পাওয়ার ইউনিট (GPU) বিমানটির উড়ানের আগে কাজ করা থামিয়ে দেয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর। 

যান্ত্রিক এই সমস্যা ঠিক করতে ১২ থেকে ১৫ মিনিট সময় লাগে ইঞ্জিনিয়ারদের। বিমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য আরও ১৫ মিনিট প্রয়োজন পড়ে। ততক্ষণ পর্যন্ত চরম নাকাল হতে হয় যাত্রীদের। এক আধিকারিক বলেন, "এই আধ ঘণ্টায়, কেবিন সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যায়। এসিও কাজ না করায় যাত্রীরা ঘামতে থাকেন।" এই বিদ্যুৎ বিভ্রাট পর্বে যাত্রীরা বিমানের মধ্যেই ছিলেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিমানটি ছাড়ার কথা ছিল রাত ৮ টা ৪০ মিনিট নাগাদ। কিন্তু, শেষমেশ রাত ১০টা নাগাদ ছাড়ে। যার জেরে ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে চলে বিমানটি।

গত এপ্রিল মাসেও অন্য এক বিমানে ভয়াবহ অভিজ্ঞতা হয় যাত্রীদের। শিহরণ জাগানো আতঙ্ক ছড়ায়।

বিমান তখন মাঝ-আকাশে। হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নিয়ন্ত্রণ হারায় Fly91। যার জেরে চরম আতঙ্ক ছড়ায়। যান্ত্রিক ত্রুটি নিয়ে প্রায় চার ঘণ্টা আকাশেই চক্কর কাটে বিমানটি। আর তাতে চরম আতঙ্কিত হয়ে পড়েন এক মহিলা যাত্রী। আতঙ্কে কার্যত কাঁপছিল তাঁর গোটা শরীর। হাতজোড় করে সমানে বিড়বিড় করে প্রার্থনা করতে থাকেন। চোখ দিয়ে নাগাড়ে জল গড়াতে থাকে তাঁরে। বারবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। সেই ঘটনার ভিডিও সামনে আসে। বারবার তাঁর মুখ থেকে বেরিয়ে আসে "হে ঈশ্বর"।

ভিডিওয় অপর একজনকে বলতে শোনা যায়, "কেন উনি এমন করছেন।" অপর একজন বলতে থাকেন, "কেঁদো না, কেঁদো না, কিছু হবে না, থামো।"

দুপুর ৩টে নাগাদ হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড়ান শুরু করে Fly91 এয়ারলাইন্সের বিমান IC3401 । হুব্বাল্লিতে অবতরণের কথা ছিল বিকাল সাড়ে ৪টা নাগাদ। কিন্তু, হুব্বাল্লির কাছাকাছি পৌঁছে যাওয়ার পর হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানে। যার জেরে অবতরণ প্রক্রিয়া বাতিল করতে বাধ্য হন পাইলট। প্রায় চার ঘণ্টা আকাশেই উড়তে থাকে বিমান। পরিস্থিতির মোকাবিলা করে নিরাপদে অবতরণের চেষ্টা করছিলেন পাইলট। এই পরিস্থিতিতে চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। অনেকেই প্রার্থনা শুরু করে দেন। কান্নায় ভেঙে পড়েন।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget