এক্সপ্লোর

Indigo: 'বিমান চালানোর উপযুক্ত নও, জুতো সেলাই করো', ইন্ডিগোর ট্রেনি পাইলটকে চরম হেনস্থার অভিযোগ

Indigo Trainee Pilot: ট্রেনি পাইলটের অভিযোগ তিনি তফশিলি জাতির অন্তর্ভুক্ত বলেই এ হেন অপমানজনক কথা বলা হয়েছে তাঁকে। ইন্ডিগোর তিন কর্তার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।

Indigo: 'বিমান চালানোর যোগ্য নও। জুতো সেলাই করা উচিত।'... এমন সাংঘাতিক অপমানজনক কথাই নাকি বলা হয়েছে এক ট্রেনি পাইলটকে, এমনই গুরুতর অভিযোগ উঠেছে ইন্ডিগো সংস্থার তিন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে। ইন্ডিগোর ওই ট্রেনি পাইলট অভিযোগ করেছেন, জাতির কথা তুলে তাঁকে মারাত্মক অপমান করা হয়েছে। জানা গিয়েছে, বছর ৩৫- এর ওই ট্রেনি পাইলট তফশিলি জাতির অন্তর্ভুক্ত। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছেন ওই পাইলট। এফআইআর দায়ের হয়েছে ইন্ডিগোর তিন কর্তার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁদের নাম তাপস দে, মনীশ সাহানি এবং ক্যাপ্টেন রাহুল পাটিল। SC/ST (Prevention of Atrocities) Act - এর আওতায় দায়ের হয়েছে এফআইআর। 

প্রথমে অভিযোগ দায়ের করা হয়েছিল বেঙ্গালুরু পুলিশের কাছে। সেখানে পুলিশ জিরো এফআইআর দায়ের করেছিল। জিরো এফআইআর এমন ধরনের এফআইআর যা যেকোনও থানায় দায়ের করা সম্ভব। অপরাধ অন্যত্র হলেও, অন্য জায়গায় এফআইআর দায়ের করার সুবিধা থাকে এই জিরো এফআইআর- এর ক্ষেত্রে। বর্তমানে এই এফআইআর দায়ের হয়েছে গুরুগ্রামে, যেখানে ইন্ডিগোর হেডকোয়ার্টার রয়েছে। এই ঘটনায় এখনও কোনও মন্তব্য করেনি ইন্ডিগো কর্তৃপক্ষ। কোনও বিবৃতিও দেওয়া হয়নি তাদের তরফে। 

নিজের অভিযোগে ট্রেনি পাইলট জানিয়েছেন, গত ২৮ এপ্রিল ইন্ডোগোর গুরুগ্রামের অফিসে একটি মিটিং হয়েছিল। ওই ট্রেনি পাইলটের অভিযোগ, ৩০ মিনিটের মিটিংয়ে তাঁকে বলা হয়, 'তুমি বিমান ওড়ানোর জন্য উপযুক্ত নও। ফিরে গিয়ে চটি সেলাই করো। তুমি এখানকার একজন চৌকিদার হওয়ারও যোগ্য নও।' ওই ট্রেনি পাইলটের অভিযোগ, তাঁকে এভাবে হেনস্থা করে চাকরি থেকে জোর করে পদত্যাগ করানোই ছিল লক্ষ্য। এর পাশাপাশি ওই ট্রেনি পাইলটের আরও অভিযোগ, যেহেতু তিনি একজন তফশিলি জাতির অন্তর্ভুক্ত, তাই এই ধরনের অপমানজনক মন্তব্য করা হয়েছে। আরও অনেক গুরুতর অভিযোগ করেছেন ওই ট্রেনি পাইলট। তাঁর অভিযোগ, পেশাদার নির্যাতনের শিকার হয়েছেন তিনি। অযৌক্তিক বেতন কাটা, জোর করে ট্রেনিং সেশনে যোগ দেওয়া এবং অযৌক্তিক ভাবে সতর্কীকরণ চিঠি দেওয়া হত। ইন্ডিগোর এথিকস প্যানেলের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছিলেন অভিযোগকারী ট্রেনি পাইলট। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ করেছেন তিনি। অবশেষে পুলিশে অভিযোগ দায়ের করতে বাধ্য হন তিনি। এমনটাই জানিয়েছেন, ওই অভিযোগকারী ট্রেনি পাইলট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget