এক্সপ্লোর

Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫

Indonesia Ship Fire: রবিবার ইন্দোনেশিয়ার মাদুরা আইল্যান্ডের অদূরে জাভা সাগরে জাহাজটিতে আগুন লাগে।

নয়াদিল্লি: সাগরে হঠাৎ আগুন ধরে গেল জাহাজে। প্রাণে বাঁচতে উত্তাল সাগরেই ঝাঁপ দিতে শুরু করলেন যাত্রীরা। ভয়ঙ্কর ঘটনা ইন্দোনেশিয়ায়। জাহাজে ২৭১ জন যাত্রী সওয়ার ছিলেন। এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্য়ুর খবর মিলছে। নিখোঁজ কমপক্ষে ৪১ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। (Indonesia Ship Fire)

রবিবার ইন্দোনেশিয়ার মাদুরা আইল্যান্ডের অদূরে জাভা সাগরে জাহাজটিতে আগুন লাগে। সুরাবায়া থেকে মকস্সর যাচ্ছিল জাহাজটি। সেই সময় হঠাৎই আগুন ধরে যায়। এই মুহূর্তে জোর কদমে উদ্ধারকার্য চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২২৫ জনকে উদ্ধার করা গিয়েছে। এখনও খোঁজ নেই ৪১ জনের। প্রাণ হারিয়েছেন পাঁচ জন। (Indonesia Ferry Fire)

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে। কালো ধোঁয়া ছাড়া কিছুই চোখে পড়ছিল না। একটা সময় পর দেখা যায়, জাহাজের উপর থেকে উত্তাল সাগরে ধাঁপ দিচ্ছেন পর পর বেশ কয়েক জন। জাহাজের গায়ে ঝুলতে থাকা মই বেয়েও নেমে আসেন কয়েক জন।

আরও পড়ুন: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর

আগুন লাগার পর জাহাজের ক্যাপ্টেনই ফোন করে খবর দেন উপকূলে। এর পর ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি উদ্ধারকার্যে নামে। জানা গিয়েছে, KMP mutiara Sentosa 2 নামের গোটা জাহাজটিই আগুনের গ্রাসে চলে যায়। রেলিং ধরে ঝুলেছিলেন অনেকে। লাইফ জ্যাকেট পরে উদ্ধারকারীদের জন্য অপেক্ষাও করছিলেন সেই অবস্থায়। পরে অন্য একটি জাহাজ গিয়ে পৌঁছয়। যাত্রীদের এক এক করে তোলা হয় তাতে।

এর আগে, ২০২৫ সালের জুলাই মাসেও ইন্দোনেশিয়ায় একটি জাহাজে আগুন ধরে যায়। জাহাজে প্রায় ১৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়। সেবার তিন জন প্রাণ হারিয়েছিলেন। মোট ২৮০ জন যাত্রী সওয়ার ছিলেন জাহাজে। ইন্দোনেশিয়ার ইতিহাসে সেটিই ছিল সবচেয়ে বড় ফেরি দুর্ঘটনা। ২০২১ সালের মে মাসে আরও একটি জাহাজে আগুন ধরেছিল। সেবারও প্রাণে বাঁচতে সাগরে ঝাঁপ দেন যাত্রীরা।

আরও পড়ুন: সামান্য সরকারি কর্মী হয়ে ছেলেকে বিদেশে পড়ালেন কী করে? এবার অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে তদন্ত হবে?

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
Lightning Hits IndiGO Flight: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget