এক্সপ্লোর

Ram Navami: রামনবমীর উদযাপন চলার সময়ই মন্দির ভেঙে কুয়োয় দর্শনার্থীরা, মর্মান্তিক মৃত্যু ৪ জনের

Ram Navami 2023: ঘটনার পর পরই উদ্ধারকারী দল এসে উদ্ধারকার্য চালান। ১০ জনকে উদ্ধার করা গেলেও ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

নয়া দিল্লি:  আজ রামনবমী (Ram Navami)। সারা দেশে পালন হচ্ছে এই উৎসব। সেই উদযাপনের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মধ্যপ্রদেশের (Madhyapradesh) ইন্দোরে (Indore)। আচমকাই মন্দিরের চাতাল ভেঙে গর্তে পড়ে যান মহিলা-শিশুসহ ২০ জন। ঘটনার পর পরই উদ্ধারকারী দল এসে উদ্ধারকার্য চালান। ১০ জনকে উদ্ধার করা গেলেও ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, মন্দিরের ভিতরে উপাসকরা দাঁড়িয়ে থাকা অবস্থায় কূপের আবরণ ভেঙে পড়ে। কূপের ভেতরে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কূপের ওপর প্রায় অনেকজন দাঁড়িয়ে ছিলেন। স্থানীয়রা অবশ্য জানিয়েছেন, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছয়নি।

যদিও, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধারকার্য শেষ করতে বলেছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে বলা হয়েছে, যে তারা ইন্দোর জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। চৌহান বলেছেন, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।                                                                                

প্রত্যক্ষদর্শীদের মতে, যজ্ঞ চলাকালীন এই ঘটনা ঘটে। ২৫ জনেরও বেশি লোক কুয়োর বারান্দায় বসে ছিল। এরপর অতিরিক্ত ওজনের কারণে এর ছাদ ভেঙে লোকজন নীচে পড়ে যায়। কালেক্টর, পুলিশ কমিশনার ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইন্দোরের কালেক্টর এবং কমিশনারের সঙ্গে ফোনে আলোচনা করেছেন। তিনি উদ্ধারকাজ দ্রুত করার নির্দেশ দেন।                            

কর্পোরেশনের আধিকারিকদের মতে, কুয়োটি ৪০ ফুট গভীর, সেখানে একটি লোহার জাল ছিল। এর প্রস্থ একটি ঘরের সমান। লোহার জালের উপর স্ল্যাব বসিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। যজ্ঞের সময় কুয়োর ছাদে বেশি লোক থাকার কারণে জাল ভেঙে দুর্ঘটনা ঘটে।                   

সেরা শিরোনাম

West Bengal News Live : পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য
পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
Viral Video: 3AC-তে চেপেও মন ভরেনি, একাধিক কমপ্লেন করছিল ছেলে; মূল্যবোধ শেখাতে জেনারেল কামরায় তাকে নিয়ে গেলেন বাবা
3AC-তে চেপেও মন ভরেনি, একাধিক কমপ্লেন করছিল ছেলে; মূল্যবোধ শেখাতে জেনারেল কামরায় তাকে নিয়ে গেলেন বাবা
Bus Accident : পাহাড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, গভীর খাদে পড়ে মৃত একের পর এক, ক্ষতবিক্ষত বহু
পাহাড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, গভীর খাদে পড়ে মৃত একের পর এক, ক্ষতবিক্ষত বহু

ভিডিও

Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget