এক্সপ্লোর

EV Car Explodes: EV গাড়ি চার্জিংয়ের সময় বিরাট বিস্ফোরণ, আগুনে ফাটল ঘরের সিলিন্ডার, পুড়ে ছাই ৭ প্রাণ

মধ্যপ্রদেশের ইনদওরে একটি বাড়ির বাইরে EV চার্জিং পয়েন্টে বিস্ফোরণ

নয়া দিল্লি: মধ্যপ্রদেশের ইনদওরে একটি বাড়ির বাইরে EV চার্জিং পয়েন্টে বিরাট বিস্ফোরণ হয়। গাড়ি চার্জিংয়ের সময় আগুন থেকে বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের তীব্রতায় ৭ জনের মৃত্যু হয় ওই মুহূর্তেই। 

ইভি চার্জিংয়ের সময় বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের পর ঘরের ভিতরে মজুত থাকা অন্তত ১০টি গ্যাস সিলিন্ডারেও বিস্ফোরণ ঘটে। ভোররাতে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।  বাড়ির ভেতরে থাকা রান্নার গ্যাসের কয়েকটি সিলিন্ডারও বিস্ফোরিত হওয়ায় আগুন আরও তীব্র হয়ে ওঠে।                                                   

সহকারী পুলিশ কমিশনার (এসিপি) কুন্দন মান্দলোই পিটিআইকে জানিয়েছেন, ব্রজেশ্বরী অ্যানেক্স কলোনিতে অবস্থিত বাড়িটিতে ভোর সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে আগুন লাগে। তিনি বলেন, আগুনে সাতজন নিহত হয়েছেন। এসিপি জানান, ওই ঘটনার পর একটি শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে এবং তার সন্ধান চলছে।

পুলিশ কমিশনার সন্তোষ কুমার সিং বলেছেন, তিনতলা বাড়িটির বাইরে একটি গাড়ি চার্জ করা হচ্ছিল। চার্জিং পয়েন্টে একটি বিস্ফোরণ ঘটে এবং এর ফলে গাড়িতে লাগা আগুন পুরো বাড়িটিকে গ্রাস করে ফেলে। বাড়ির দরজাগুলোতে ইলেকট্রনিক লক লাগানো থাকায় পুলিশের পক্ষে ভেতরে প্রবেশ করা কঠিন ছিল বলে জানান অফিসার।                               

পুলিশ অফিসার এও জানান, আগুনের সময় বাড়ির ভেতরে আটকা পড়া তিনজনকে উদ্ধার করা হয়েছে। আগুন লাগার সময় বাড়িটির ভেতরে প্রায় ১০ জন ছিলেন বলে জানা গেছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অমরেন্দ্র সিং।                                                                

সরকারি মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিকেল কলেজের ডিন ডা. অরবিন্দ ঘাংঘোরিয়া বলেছেন, আগুনে নিহত সাতজনের মরদেহ একটি সরকারি হাসপাতালে আনা হয়েছে। তিনি এও বলেন, "আগুন থেকে উদ্ধার হওয়া আরও দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তারা অন্য হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাদের ছেড়ে দেওয়া হয়।"                         

সেরা শিরোনাম

Abhijeet Dipke : ১ নভেম্বর ফের রাজপথে নামছে বিরোধী শিবির, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি
১ নভেম্বর ফের রাজপথে নামছে বিরোধী শিবির, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি
Suvendu Adhikari : নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
South 24 Pargana: নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
Kajal Sheikh : মমতা-পন্থী শোভনদেবের কাছ থেকে খেলেন মিষ্টি, এবার জল্পনা বাড়ালেন ঋতব্রত-পন্থী এই বিধায়ক
মমতা-পন্থী শোভনদেবের কাছ থেকে খেলেন মিষ্টি, এবার জল্পনা বাড়ালেন ঋতব্রত-পন্থী এই বিধায়ক

ভিডিও

Cyclone Arnab : ল্যান্ডফলের পর তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, গোপালপুরে প্রবল ঝড়-বৃষ্টি
Chokh Bhaga Chota: গ্রেফতার ইন্দ্রনীল সেন, ইডি দফতর থেকে বেরোতেই গ্রেফতার
Kajal Sheikh: বিধানসভাতেই শোভনদেবের কাছ থেকে মিষ্টি খেলেন কাজল শেখ | TMC | ABP Ananda
Suvendu Adhikari:
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget