এক্সপ্লোর

Japan Influenza : মহামারীর থেকেও ভয়ঙ্কর অবস্থা! সংক্রামক জ্বরে ভর্তি হাসপাতাল, বন্ধ সব স্কুল,জাপান জুড়ে ত্রাস

মরশুমের বেশ কয়েক সপ্তাহ আগেই এবার জাপানে জাঁকিয়ে বসেছে ফ্লু আতঙ্ক।  ভাইরাসটি এবার স্বাভাবিকের থেকে দ্রুত ছড়াচ্ছে।   

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • জাপানে ইনফ্লুয়েঞ্জা দ্রুত ছড়াচ্ছে, হাসপাতাল ভরছে।
  • আক্রান্তের সংখ্যা বাড়ছে, স্কুল-শিশু যত্ন কেন্দ্র বন্ধ।
  • স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক, সংক্রমণ রোধে জনসচেতনতা জরুরি।
  • প্রশাসন পর্যটকদের সতর্ক করছে, বাড়িতে থেকে কাজ বিবেচনা।

থাবা বসিয়েছে ভয়ঙ্কর অসুখ। ভরছে হাসপাতাল। ছড়িয়েছে আতঙ্ক।  এক জ্বরে কাবু গোটা দেশ। এতটাই বাড়াবাড়ি পরিস্থিতি সারা দেশে জারি হয়েছে মহামারী সতর্কতা। জাপানে ভয়ঙ্কর ভাবে থাবা বিস্তার করেছে ইনফ্লুয়েঞ্জা । অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়ছে গোটা দেশে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে লাফিয়ে লাফিয়ে। মরশুমের বেশ কয়েক সপ্তাহ আগেই এবার জাপানে জাঁকিয়ে বসেছে ফ্লু আতঙ্ক।  ভাইরাসটি এবার স্বাভাবিকের থেকে দ্রুত ছড়াচ্ছে।   

জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর,ইনফ্লুয়েঞ্জার দাপট এতটাই যে, পরপর বন্ধ করে দিতে হয়েছে স্কুল।  হাসপাতালের আউটডোর থেকে ওয়ার্ড, উপচে পড়ছে ভিড়। বেশির ভাগ হাসপাতালের বেডও ভর্তি। প্রশাসন বেডের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রক অনুসারে, গত ৩ অক্টোবর পর্যন্ত চার হাজার জনেরও বেশি মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত কয়েক বছরে এমন প্রাদুর্ভাব দেখা যায়নি।  আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ইনফ্লুয়েঞ্জার দাপট চারগুণ বেশি। এই সংক্রমণ রোধে দেশজুড়ে কমপক্ষে ১৩৫টি স্কুল এবং চাইল্ড কেয়ার সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।  

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই বছর ফ্লু-এর বাড়বাডন্ত অস্বাভাবিক। আর এবার আক্রান্তরা অসুস্থও হচ্ছে বেশি। হোক্কাইডোর স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়োকো সুকামোটো জানিয়েছেন, মানুষকে আরও সতর্ক হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়াতে হবে। স্বাস্থ্যরক্ষা ও রোগ প্রতিরোধ সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়াতে হবে। দরকারে টিকা নিতে হবে । নিয়মিত হাত ধুতে হবে। সংক্রমণ ছড়ানো আটকাতে হবে। 

সুকামোতো সতর্ক করে বলেন যে বিশ্বব্যাপী ভ্রমণ এবং জনসংখ্যার চলাচল ভাইরাসের নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাকে ত্বরান্বিত করতে পারে। তিনি উল্লেখ করেন যে জাপানের প্রাথমিক উত্থান বিশ্বের অন্যান্য অংশে উদ্ভূত ধরণগুলিকে প্রতিফলিত করে, যা ইঙ্গিত দেয় যে ইনফ্লুয়েঞ্জার স্ট্রেনগুলি আরও দক্ষতার সাথে ছড়িয়ে পড়তে পারে বা মানসম্মত চিকিৎসা প্রতিরোধ করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, মহামারীর সীমা অতিক্রম করেছে ইনফ্লুয়েঞ্জা। বয়স্ক, ছোট বাচ্চাদের এই সময় সতর্ক থাকতে হবে বেশি।  যাদের কোনও কোমর্বিডিট আছে, তাদের আরও সতর্ক হতে হবে। এখনও কোভিড-১৯ সংকটের স্মৃতি টাটকা। তাই আরও সতর্ক প্রশাসন ও চিকিৎসকরা। জাপান পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রশাসনের তরফে বিদেশী পর্যটকদের সতর্ক করা হচ্ছে। যদিও স্বাস্থ্য মন্ত্রক  এখনও কোনও বড় বিধিনিষেধ লাগু করেনি। তবে স্কুল এবং কর্মক্ষেত্রগুলিকে বাড়ি থেকে ক্লাস বা অফিস করানোর বিষয়ে ভাবতে বলা হয়েছে। 

সেরা শিরোনাম

Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
News Live Updates: বামেদের বুকস্টল ভাঙলে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
বামেদের বুকস্টল ভাঙলে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget