এক্সপ্লোর

NASA Update: ১৭ জানুয়ারি বিশ্বের সর্বশক্তিশালী রকেটের পরীক্ষা করবে নাসা

পরীক্ষা সফল হলে, ভবিষ্য়তে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার আর্টেমিস লুনার মিশন-এর অন্তর্গত চাঁদে মহাকাশচারী পাঠানোর জন্য রকেটের ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হবে

ফ্লোরিডা: আগামী ১৭ তারিখ, এখনও পর্যন্ত নির্মিত বিশ্বের সর্বশক্তিশালী রকেটের পরীক্ষা করবে নাসা। ওই পরীক্ষা সফল হলে, ভবিষ্য়তে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার আর্টেমিস লুনার মিশন-এর অন্তর্গত চাঁদে মহাকাশচারী পাঠানোর জন্য রকেটের ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হবে।

প্রথম ধাপে রকেটের কোরে থাকা তরল জ্বালানি-নির্ভর ইঞ্জিনের পরীক্ষা হবে। পরে, উৎক্ষেপণের প্রথম পর্যায়ে ব্যবহৃত কঠিন জ্বালানি নির্ভর বুস্টার রকেটের পরীক্ষা হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা প্রদেশের হান্টসভিলে নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে এই পরীক্ষা হবে। এসএলএস স্টেজ ম্যানেজার জুলি ব্যাসলার বলেন, এটি চূড়ান্ত পরীক্ষা। যদিও পরীক্ষাটি হবে মিসিসিপির স্টেনিস স্পেস সেন্টারে।

জানা গিয়েছে, মোট আট মিনিটের জন্য আরএস-২৫ ইঞ্জিনগুলিকে 'ফায়ার' করা হবে। এই পরীক্ষার মাধ্যমে রকেটের কোর স্টেজ পারফরম্যান্স খতিয়ে দেখা হবে।

পরীক্ষা সফল হলে, ইঞ্জিন সাফাই করে তা পাঠিয়ে দেওয়া হবে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে। সেখানে রকেটের অন্যান্য যন্ত্র ও অরিয়ন মহাকাশযানের সঙ্গে যুক্ত করা হবে।

জুলির দাবি, এই স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) বুস্টার হল এখনও পর্যন্ত সর্ববৃহৎ, সর্বশক্তিশালী রকেট বুস্টার। গভীর মহাকাশে পৌঁছতে যতটা গতি প্রয়োজন, তার ৭৫ শতাংশ অর্জন করতে সক্ষম এই বুস্টার। এসএলএস-এর মাধ্যমে এক উড়ানেই চাঁদে মহাকাশচারী পাঠানো সম্ভব হবে।

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget