এক্সপ্লোর

আইএনএক্স মিডিয়া মামলায় জামিন চেয়ে দিল্লি হাইকোর্টে চিদম্বরম

হাইকোর্ট এর আগে চিদম্বরমের জামিনের আবেদন খারিজ করে, তিনি ছাড়া পেলে সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এই যুক্তিতে। সিবিআই তদন্ত অনেক দূর এগিয়েছে বলেও অভিমত জানান বিচারপতি সুরেশ কুমার কাইত। যদিও গতকাল হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি আর ভানুমতি, বিচারপতি এ এস বোপান্না, বিচারপতি হৃষিকেশ রায়কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ, জামিন পেলে চিদম্বরম পালিয়ে যেতে পারেন, তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কাও আছে, সিবিআইয়ের এই যু্ক্তিও খারিজ করে।

নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করলেন পি চিদম্বরম। মঙ্গলবার তিনি এ ব্যাপারে সিবিআইয়ের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেও ২৪ অক্টোবর পর্যন্ত তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে থাকতে হবে। আইএনএক্স মিডিয়া মামলায় ইডি আলাদা ভাবে তাঁর বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগের তদন্তে নেমে গত ১৭ অক্টোবর তাঁকে গ্রেফতার করে। এক সপ্তাহের জন্য তাঁকে ইডি-র হেফাজতে পাঠানো হয়। হাইকোর্ট এর আগে চিদম্বরমের জামিনের আবেদন খারিজ করে, তিনি ছাড়া পেলে সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এই যুক্তিতে। সিবিআই তদন্ত অনেক দূর এগিয়েছে বলেও অভিমত জানান বিচারপতি সুরেশ কুমার কাইত। যদিও গতকাল হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি আর ভানুমতি, বিচারপতি এ এস বোপান্না, বিচারপতি হৃষিকেশ রায়কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ, জামিন পেলে চিদম্বরম পালিয়ে যেতে পারেন, তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কাও আছে, সিবিআইয়ের এই যু্ক্তিও খারিজ করে। শীর্ষ আদালত জানায়, আর কোনও মামলায় তাঁর প্রয়োজন না হলে চিদম্বরমকে ১ লক্ষ টাকার জামিন বন্ড, সমপরিমাণ অর্থের দুজন জামিনদারের শর্তে জেল থেকে ছেড়ে দেওয়া হোক। শীর্ষ আদালতের আরও নির্দেশ, ইতিমধ্যে না দিয়ে থাকলে চিদম্বরমকে তাঁর পাসপোর্ট বিশেষ আদালতে জমা দিতে হবে, বিনা অনুমতিতে তিনি দেশ ছাড়বেন না। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেই তাঁকে হাজিরা দিতে হবে। ২০০৭ সালে আইএনএক্স মিডিয়াকে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকা গ্রহণের জন্য বিদেশি বিনিয়োগ প্রমোশন বোর্ডের (এফআইপিবি) ছাড়পত্র মঞ্জুর করায় অনিয়মের অভিযোগে চিদম্বরমের বিরুদ্ধে তদন্ত চলছে। সে সময় তিনি ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ২০১৭-র মে মাসে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। পরে বেআইনি অর্থ লেনদেনের মামলা রুজু করে ইডি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget