এক্সপ্লোর

‘৯০ দিন ধরে জেলে’! দিল্লি হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে চিদম্বরম, কাল বা বুধবার শুনানি

শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দায়ের করা মামলায় চিদম্বরমের জামিনের আর্জি নাকচ করে দিল্লি হাইকোর্ট জানায়, প্রাথমিক ভাবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অত্যন্ত গুরুতর এবং অপরাধের ঘটনায় তাঁর ‘সক্রিয়, গুরুত্বপূর্ণ ভূমিকা’ ছিল। বিচারপতি সুরেশ কাইত ৭৪ বছর বয়সি চিদম্বরমের জামিনের আবেদন উড়িয়ে বলেন, এই মামলায় তিনি জামিন পেলে জনসমাজে ভুল বার্তা যাবে।

নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টের জামিনের আবেদন খারিজ করে দেওয়া রায়ের বিরুদ্ধে পি চিদম্বরম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। আইএনএক্স মিডিয়া বেআইনি অর্থ লেনদেন মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে জামিন দেয়নি হাইকোর্ট। মঙ্গল বা বুধবার চিদম্বরমের হাইকোর্টের রায় চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদন শোনা হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি এস এ ববদের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ। ববদে আজই প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন। ববদের বেঞ্চকে চিদম্বরমের হয়ে তাঁর কৌঁসুলি কপিল সিবাল বলেন, প্রায় ৯০ দিন ধরে তাঁর মক্কেল জেলে কাটাচ্ছেন। মঙ্গল বা বুধবার তাঁর জামিনের আবেদনের শুনানি করা হোক। বেঞ্চ সিবলকে বলে, আমরা দেখছি। গত শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দায়ের করা মামলায় চিদম্বরমের জামিনের আর্জি নাকচ করে দিল্লি হাইকোর্ট জানায়, প্রাথমিক ভাবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অত্যন্ত গুরুতর এবং অপরাধের ঘটনায় তাঁর ‘সক্রিয়, গুরুত্বপূর্ণ ভূমিকা’ ছিল। বিচারপতি সুরেশ কাইত ৭৪ বছর বয়সি চিদম্বরমের জামিনের আবেদন উড়িয়ে বলেন, এই মামলায় তিনি জামিন পেলে জনসমাজে ভুল বার্তা যাবে। আদালত বলে, এ নিয়ে কোনও বিতর্কের অবকাশ নেই যে, দেশের অর্থনীতিকে যারা ধ্বংস করে, সেই আর্থিক অপরাধীদের সাজা না হলে গোটা সমাজে অসন্তোষ ছড়াবে, কেননা এ জাতীয় অপরাধ গণতান্ত্রিক প্রশাসন ও জনজীবনে স্বচ্ছতার মূল ভিত্তিকেই আঘাত করে। ইউপিএ আমলের এই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সিবিআই আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় ২১ আগস্ট প্রথম গ্রেফতার করে। পরদিন তাঁকে সিবিআই হেফাজতে পাঠানো হয়। ৫ সেপ্টেম্বর তিহার জেলে তাঁর বিচারবিভাগীয় হেফাজত হয়। সেই হেফাজতের মেয়াদ বারবার বাড়ে। ২৭ নভেম্বর বর্তমান বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। ২২ অক্টোবর তাঁর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। কিন্তু আইএনএক্স মিডিয়া ইস্যুতে বেআইনি অর্থ লেনদেন মামলায় পৃথক তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টকট (ইডি)-ও। ২০০৭ সালে চিদম্বরম কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালে আইএনএক্স মিডিয়াকে ৩০৫ কোটি টাকা বিদেশি অর্থ পাওয়ার ব্যাপারে বিদেশি বিনিয়োগ প্রমোশন বোর্ডের (এফআইপিবি) ছাড়পত্র দেওয়ায় অনিয়মের অভিযোগ হয়েছে বলে উঠেছে আইএনএক্স মিডিয়া মামলায়। আইএনএক্স মিডিয়ার মালিক পিটার মুখার্জি ও ইন্দ্রানী মুখার্জির কাছ থেকে ঘুষ নেওয়ায় অভিযুক্ত হয়েছেন চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget