এক্সপ্লোর

Iran Death Toll: ইরানে সরকার বিরোধী আন্দোলনে নিহত কমপক্ষে ৫০০০, আমেরিকা-ইজ়রায়েলকে দুষছেন আয়াতোল্লা

Iran Protests Death Toll: আন্দোলনকারীদের ‘সন্ত্রাসবাসী’, ‘সশস্ত্র দাঙ্গাকারী’ বলে উল্লেখ করেছে তেহরান।

নয়াদিল্লি: সরকার বিরোধী আন্দোলনে অন্তত পক্ষে ৫০০০ মানুষের মৃত্যু হয়েছে বলে মেনে নিল ইরান। মৃতদের মধ্যে ৫০০ নিরাপত্তা কর্মীও রয়েছেন বলে জানা গেল। আন্দোলনকারীদের ‘সন্ত্রাসবাসী’, ‘সশস্ত্র দাঙ্গাকারী’ বলে উল্লেখ করেছে তেহরান। আন্দোলনের নামে নিরীহ মানুষকে নিশানা করা হচ্ছিল বলে অভিযোগ। (Iran Protests Death Toll)

প্রায় এক মাস ধরে চলে আসা প্রতিবাদ, বিক্ষোভে ইরানে হাজার হাজার মানুষ মারা গিয়েছেন, আয়াতোল্লা আলি খামেনেইয়ের সরকার আন্দোলনকারীদের উপর দমন-পীড়ন নীতি চালাচ্ছে বলে লাগাতার অভিযোগ উঠছিল। সেই আবহেই সরকারের এক আধিকারিক কমপক্ষে ৫০০০ মানুষের কথা মেনে নিয়েছেন। রয়টার্সকে তিনি জানিয়েছেন, সবকিছু যাচাই করেই ওই সংখ্যা মিলেছে এবং আগামী দিনে তাতে তেমন বৃদ্ধি ঘটার সম্ভাবনা নেই। (Iran Death Toll)

অর্থনৈতিক সঙ্কট, মুদ্রাস্ফীতি, জীবনযাপনের খরচ বৃদ্ধি নিয়ে ডিসেম্বর মাসে বিক্ষোভ আছড়ে পড়ে ইরানে। ক্রমে ক্রমে দেশের সর্বত্র সেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দেওয়ার নামে আন্দোলনকারীদের নির্যাতন করার অভিযোগ ওঠে দেশের পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে। হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ। কিন্তু এত কিছুর পরও বিক্ষোভ থামানো যায়নি। বরং ক্ষমতার পালাবদলের দাবি উঠছে দেশে, ধর্মীয় শাসনের অবসান চাইছেন সাধারণ মানুষ, খামেনেইয়ের মৃত্যু কামনা করে দেওয়া হচ্ছে স্লোগানও। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়নি ইরান।

এমন পরিস্থিতিতে ইরান সরকার যদিও বহির্শক্তিকেই দোষারোপ করছে। দেশের সর্বোচ্চ শাসক খামেনেই সরাসরি আমেরিকা এবং ইজরায়েলের দিকে আঙুল তুলেছেন। তাঁর বক্তব্য, “ইজরায়েল এবং আমেরিকার সঙ্গে সংযোগ রয়েছে যাদের, তারাই প্রভূত ক্ষতি করেছে, কয়েক হাজারকে হত্যা করেছে।” বলেন, “আমরা দেশকে যুদ্ধের মুখে ঠেলে দেব না। কিন্তু দেশের ভিতরে এবং বাইরে থাকা অপরাধীদের শাস্তি বাদ যাবে না।” তবে কয়েক হাজার মানুষ যে মারা গিয়েছন, তা স্বীকারই করেছেন খামেনেই।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ বলে আক্রমণ শানান খামেনেই। তাঁর বক্তব্য, “আগে যত বিক্ষোভ হয়েছে, আমেরিকার কোনও না কোনও ভাবে যুক্ত ছিল। কিন্তু এবার আমেরিকার প্রেসিডেন্ট খোদ ইরানের বিরুদ্ধে রচিত এই আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত।” বিক্ষোভের নামে দেশে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে,  ২৫০টির বেশি মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে, সংবাদমাধ্যমের দফতরে হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন খামেনেই। 

বিক্ষোভ যখন চরমে, সেই সময় ইরানে হস্তক্ষেপ করার কথা বলতে শোনা গিয়েছিল ট্রাম্পের মুখে। ইরানে ক্ষমতার পালাবদলের ডাকও দেন তিনি। কিন্তু ট্রাম্পের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারীদের অনেকে। কড়া পদক্ষেপের কথা বললেও, আমেরিকা আদতে কিছুই করেনি, বরং তারা নিজের দেশের নাগরিক-আধিকারিকদের ইরান থেকে বের করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে। এর পর, যেভাবে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে পিছু হটেন ট্রাম্প, তা নিয়েও অসন্তোষ তৈরি হয়েছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget