এক্সপ্লোর

Iran-Israel Attack: আকাশ কাঁপিয়ে বাজছে সাইরেন, এবার ইজরায়েলের 'জ্বালানি কেন্দ্রে মিসাইল হামলা ইরানের, বিরাট ক্ষতির আশঙ্কা!

Iran Israel News: দুই দেশেই সাইরেন আর বিস্ফোরণের শব্দ। পরিস্থিতিতে হাতে প্রাণ নিয়ে দৌড়চ্ছেন দু' দেশের সাধারণ মানুষ।

নয়া দিল্লি: সংঘাত কমার তো কোনও লক্ষণই নেই। বরং আরও কঠিন হচ্ছে ইরান-ইজরায়েল পরিস্থিতি। ইরানে তৈলখনিতে ইজরায়েলের একের পর এক হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। তেল আবিব মেট্রোপলিটন এলাকার বাত ইয়াম শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে। তবে শুধু মিসাইল নয়, ইজরায়েলে ড্রোন হামলাও চালিয়েছে ইরান। বিরাট বিস্ফোরণে কেঁপে উঠেছে এলাকা। ইরানের নতুন করে হামলার পর জেরুজালেম এবং তেল আভিভে জুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। ইরানের রেভিলিউশনারি গার্ডের তরফে জানান হয়েছে, ইরানের বাহিনী ইজরায়েলের জ্বালানি অবকাঠামো কেন্দ্র এবং যুদ্ধবিমানের জ্বালানি উৎপাদনের সুযোগ-সুবিধাগুলিকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে। 

দুই দেশেই সাইরেন আর বিস্ফোরণের শব্দ। পরিস্থিতিতে হাতে প্রাণ নিয়ে দৌড়চ্ছেন দু' দেশের সাধারণ মানুষ। এদিকে, এই পরিস্থিতিতেও একে অপরকে কড়া হুঁশিয়ারি দিচ্ছে ইরান-ইজরায়েল। হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, বুঝে নেওয়ার। শেষ দেখার। ভারতীয় সময় রবিবার রাতেও দু' দেশ একে অপরের উপর মিসাইল ছুঁড়েছে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের শাহারান প্লান্ট ও আরও একটি জ্বালানি ভাণ্ডারে দাউদাউ করে আগুন ধরে গিয়েছে। অন্যদিকে ইজরায়েলের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে ইরানের প্রথম হামলায় তিনজনের মৃত্যু ও ১৭০ জনেরও বেশি আহত হয়েছেন।

ইজরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, ইরান ঠিক কোথায় কোথায় হামলা চালিয়েছে সে দেশের। সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, লক্ষ লক্ষ সাধারণ মানুষ সাইরেনের শব্দে দৌড়চ্ছেন নিশ্চিন্ত আশ্রয়ের জন্য। গতকাল রাতে জেরুজালেম, তেল আবিবে ঘনঘন বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছিল। পরে ইরান জানায়, গভীর রাতে তারাও ইজরায়েলে মিসাইল হামলা করেছে। ইজরায়েলের তরফে জানানো হয়েছে, ইরান জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালাচ্ছে। 

অন্যদিকে, গতকাল রাতের হামলায় ইরানের একাধিক জ্বালানি ভাণ্ডারে আগুন ধরে গিয়েছে। এর আগে ইরানের সামরিক ঘাঁটিতে হামলা করেছিল ইজরায়েল। কয়েক ঘণ্টা বিরতির পর আবারও পাল্টা হামলা চালাল তারা। ইরানের সামরিক বাহিনীর মূল ঘাঁটি সহ একাধিক জায়গায় মিসাইল হামলা করা হয়েছে।  

এর আগে, ইরানের দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে বিমান হামলা চালায় ইজরায়েল। এ ঘটনার পর গ্যাসক্ষেত্র এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে সেখানে।                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget