এক্সপ্লোর

Iran Israel Conflict : ইরান-ইজরায়েল সংঘাতে যোগ দেবে আমেরিকা? 'সময়' জানিয়ে বড় ঘোষণা হোয়াইট হাউসের

২ সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেবেন ট্রাম্প।

 

ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। জি-৭ বৈঠকের মাঝেই কানাডা ছেড়ে ওয়াশিংটন ফেরেন ডোনাল্ড ট্রাম্প। তখনই জল্পনা তুঙ্গে ওঠে, তাহলে কি আমেরিকা তৎপর হয়ে উঠবে ইরান-ইজরায়েলের সংঘর্ষ বিরতির জন্য? কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙান ট্রাম্প। বলেন, সংঘর্ষ বিরতি নয় আরও বড় কিছু হতে চলেছে !  এদিকে, ইজরায়েলও একটি বড়সড় ঘোষণা করে বসেছে। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশেরই এক উচ্চপদস্থ আধিকারিকের দাবি, আমেরিকা শীঘ্রই ইরানের বিরুদ্ধে  যুদ্ধে ইজরায়েলের পাশে দাঁড়িয়ে লড়াই শুরু করবে। আর কয়েক ঘণ্টার মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে বলে দাবি করে ইজরায়েল। তবে অন্য সুর ট্রাম্পের গলায়। 

টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, একজন ইজরায়েলি সরকারি আধিকারিকই জানিয়েছেন,   ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার অবস্থান আগামী ২৪-৪৮ ঘণ্টা মধ্যে জানা যাবে। তিনি বলেন, "আশা করা হচ্ছে যে আমেরিকা এই যুদ্ধে যোগ দেবে, কিন্তু কেউ তাদের উপর চাপ দিচ্ছে না। আমেরিকার সিদ্ধান্ত একেবারেই তাদের নিজস্ব"  

এদিকে হোয়াইট হাউস সূত্রে খবর, ২৪-৪৮ ঘণ্টা নয়, ইরান সম্পর্কে দুই সপ্তাহের  মধ্যে সিদ্ধান্ত নিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর মধ্য়েই বেঞ্জামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়েছেন, ইরানের প্রতিটি পারমাণবিক ঘাঁটি ধ্বংস করা হবে। এতে যোগদান করা বা না করা আমেরিকার সিদ্ধান্ত। 

এই আবহেই এবার ইরান-ইজরায়েল যুদ্ধ প্রসঙ্গে হস্তক্ষেপ করলে গুরুতর পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি দিল রাশিয়া। যুদ্ধ পরিস্থিতিতে হাওয়া দিচ্ছে আমেরিকা, এমনই দাবি করেছে উত্তর কোরিয়া। অন্য়দিকে পারমাণবিক ঘাঁটিতে হামলার চালানোর বিরোধিতা করেছে চিনও। এমনও আশঙ্কা করা হচ্ছে, ইতিমধ্যেই ইরানের পাশে দাঁড়িয়ে বোয়িং বিমান পাঠাচ্ছে চিন। তেমনই খবর ফক্স নিউজ সূত্রে। প্রতিবেদনে দাবি,  পাঁচটি বোয়িং ৭৪৭ বিমান চিন থেকে উড়ে গিয়েছে ইরানের দিকে। 

ইতিমধ্যেই ইরান ইজরায়েলের যুদ্ধে অষ্টম দিনে পৌঁছে গিয়েছে। উত্তেজনা প্রশমনের নাম নেই। বরং উত্তরোত্তর বাড়ছে সংঘাত। সূত্প্ররের খবর,  খামেনেইয়ের বাঙ্কার এলাকা লবিজানে হামলা চালিয়েছে ইজরায়েল। পাশাপাশি ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তালেশান গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইজরায়েলের তরফে। 

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, এখন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই-সহ কেউ নিরাপদ নয়। অন্যদিকে, দেশবাসীর উদ্দেশ্য়ে খামেনেই বার্তা দিয়ে জানিয়েছেন, শত্রুকে ভয় পেও না, জয় আমাদের হবেই।  

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget