এক্সপ্লোর

Iran US War: ইরানের বিশাল তেলের ভাণ্ডারে US- এর হামলা, পাল্টা আক্রমণ UAE- র গুরুত্বপূর্ণ বন্দরে

IRA Israel US War: ইরানের খার্গ দ্বীপের তৈল ভাণ্ডারে আগেই হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বদলা নিতে পাল্টা সংযুক্ত আরব আমিরশাহির গুরুত্বপূর্ণ তৈলক্ষেত্রে ব্যাপক আঘাত হেনেছে ইরান।

Iran US War: ইরান এবং ইজরায়েল ও আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে ২ সপ্তাহেরও বেশি সময় ধরে। পশ্চিম এশিয়ায় অশান্তি আঁচ ক্রমশ বাড়ছে। যুদ্ধের ১৫তম দিনেও অব্যাহত আক্রমণ, প্রতি-আক্রমণ। শনিবার সংযুক্ত আরব আমিরশাহির একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে বড়সড় হামলা করেছে ইরান। কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে ওই অঞ্চলে। সেই ছবি-ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। আর তা দেখে অনুমান হামলা বেশ বড় স্তরেই হয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, ইরানের খার্গ দ্বীপের তৈল ভাণ্ডারে আগেই হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বদলা নিতে পাল্টা সংযুক্ত আরব আমিরশাহির গুরুত্বপূর্ণ তৈলক্ষেত্রে ব্যাপক আঘাত হেনেছে ইরান। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমরশাহির বন্দর এলাকায় বসবসকারীদের সেই স্থান অবিলম্বে ছেড়ে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ইরানের তরফে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহির এইসব বন্দর এলাকাতেও আক্রমণের পরিকল্পনা রয়েছে ইরানের। গত ২৮ ফেব্রুয়ারি আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই ফুঁসছে। ইজরায়েল এবং আমেরিকার যাবতীয় হামলার পাল্টা জবাব দিয়েছে ইরান। সেই তালিকাতেই নবতম সংযোজন সংযুক্ত আরব আমিরশাহির তেলের খনিতে হামলা। এর আগেও সংযুক্ত আরব আমিরশাহির একাধিক জায়গায় আক্রমণ করেছে ইরান। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহির একটি উপকূলীয় শহর ফুজাইরাহ- র একটি গুরুত্বপূর্ণ বন্দরে হামলা হয়েছে। কারণ সেখান থেকেই কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। এই হামলা কয়েক ঘণ্টা আগেই আমেরিকা হামলা করেছিল ইরানের খার্গ দ্বীপারে তৈল ভাণ্ডারে। ফুজাইরাহ- তে যে বন্দরটি রয়েছে, যেখানে ইরান হামলা করেছে বলে অনুমান, সেটি যথেষ্টই গুরুত্বপূর্ণ বন্দর। কারণ ওই এলাকার তেল আমদানি-রপ্তানির কাজে অর্থাৎ তেল সংক্রান্ত ব্যবসার কাছে এই বন্দরই ব্যবহার করা হয়। স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, ড্রোনের সাহায্যে সফলভাবে হামলা চালানো হয়েছে। ওই ড্রোন ভেঙে পড়েছিল বন্দরে। তার ভাঙা অংশ থেকেই সম্ভবত আগুন লেগে যায় ফুজাইরাহ শহরের বন্দরটিতে। যদিও এই তথ্য এখনও নিশ্চিত নয় যে ফুজাইরাজ শহরের ওই বন্দরটিতেই হামলা হয়েছিল কিনা বা আগুন লেগেছিল কিনা। তবে সমাজ মাধ্যমে যেসব ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে তার থেকে এমনটাই অনুমান করা হচ্ছে। 

সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, সব ধরনের ক্ষেপণাস্ত্রের সঙ্গেই মোকাবিলার চেষ্টা চালানো হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget