এক্সপ্লোর

Iran Israel US War: দুবাই মেরিনার টাওয়ার থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া ! আবারও কি হামলা ইরানের ?

Dubai Merina Tower: এক্স মাধ্যমে দুবাই মিডিয়া অফিসের তরফে পোস্ট করে জানানো হয়েছে, ইরানের ছোড়া একটি মিসাইল প্রতিহত করতে গিয়ে সেই মিসাইলের কিছু ভাঙা অংশ আছড়ে পড়েছিল দুবাই মেরিনার একটি টাওয়ারে।

Iran Israel US War: দুবাই মেরিনাতে আছড়ে পড়েছে ইরানের ছোড়া মিসাইলের টুকরো। আর তার জেরেই দুবাইয়ের বিখ্যাত এই টাওয়ার থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে শনিবার সন্ধ্যায়। দুবাইয়ের সরকার জানিয়েছে, সেখানকার এয়ার ডিফেন্স ব্যবস্থা সক্রিয় ছিল। তার ফলে ইরান থেকে আসা মিসাইল সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। কিন্তু সেই সময় কিছু অংশে ভেঙে পড়েছে দুবাই মেরিনার উপর। তবে এর জেরে খুবই সামান্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দুবাইয়ের সরকার। মেরিনা বিলিন্ডিংয়ের বাইরের অংশেই সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। 

এক্স মাধ্যমে দুবাই মিডিয়া অফিসের তরফে পোস্ট করে জানানো হয়েছে, ইরানের ছোড়া একটি মিসাইল প্রতিহত করতে গিয়ে সেই মিসাইলের কিছু ভাঙা অংশ আছড়ে পড়েছিল দুবাই মেরিনার একটি টাওয়ারে। তার জেরে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেই আহত হননি। পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে। 

সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রকের তরফেও এক্স মাধ্যমে জানানো হয়েছে যে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে সেখানে ইরানের দিক থেকে ধেয়ে আসা ড্রোন এবং মিসাইলগুলিকে প্রতিহত করার কাজ করছে। এয়ার ডিফেন্স সিস্টেম যে ইরানের মিসাইল এবং ড্রোনগুলিকে প্রতিহত করতে সফল হচ্ছে, সেই আওয়াজও শোনা গিয়েছে বলে জানানো হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে। 

শনিবার দুবাইতে আরও একবার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। কালো শোঁয়ার কুণ্ডলীও দেখা গিয়েছে। শনিবার দুবাইতে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে অনেকেই দাবি করছিলেন যে দুবাই বিমানবন্দরেই বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক ভাবে অনেকেরই অনুমান ইরান ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে হামলা চালিয়েছে। তবে দুবাইয়ের সরকার সাফ জানিয়েছে সেখানকার আন্তর্জাতিক বিমানবন্দরে কোনও হামলা হয়নি। কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে, এমন যেসব ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে সেগুলি দুবাই বিমানবন্দরের নয় বলেই জানানো হয়েছে সরকারের তরফে। দুবাইয়ের সরকারি সংবাদমাধ্যমের তরফেও জানানো হয়েছে যে, দুবাই বিমানবন্দরে কোনও হামলার ঘটনা ঘটেনি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget