এক্সপ্লোর

US-Iran War: ইরানের সাংঘাতিক হুঁশিয়ারি ! গুগল, মাইক্রোসফটের অফিস, ব্যাঙ্কে হতে পারে হামলা, আর কোথায় আক্রমণ?

Iran-Israel War: ইজরায়েল এবং পশ্চিম এশিয়ার অন্যত্র থাকা গুগল, মাইক্রোসফটের অফিস, বিভিন্ন ব্যাঙ্কে হামলা চালাতে পারে ইরান, হুঁশিয়ারি তেহরানের।

US-Iran War: ইরান এবং ইজরায়েল ও আমেরিকার সংঘাত ক্রমশ বাড়ছে। এবার বড়সড় হুঁশিয়ারি দিল ইরান। মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে তেহরানের তরফে। সূত্রের খবর, আমেরিকার টেক জায়ান্ট গুগল, মাইক্রোসফটের যেসব অফিস ইজরায়েল এবং উপসাগরীয় দেশগুলিতে রয়েছে, সেগুলিতে আক্রমণ করতে পারে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তরফে জানানো হয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের মদতপুষ্ট তাসনিম নিউজ এজেন্সি একটি তালিকা প্রকাশ করেছে যেখানে একাধিক অফিসের নাম রয়েছে। এইসব অফিস এবং পরিকাঠামোগুলি চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির কিছু কোম্পানি এবং এদের সঙ্গে যোগ রয়েছে ইজরায়েলের। জানা গিয়েছে, ইজরায়েলের সেনাবাহিনী এইসব সংস্থার প্রচুক্তি ব্যবহার করে। 

যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে ইরানের নতুন টার্গেটের কথা বলা হয়েছে। এর মাধ্যমে যুদ্ধের প্রভাব এবার হয়তো পড়তে চলেছে পরিকাঠামোর উপরেও। আগামী দিনে ইরানের সম্ভাব্য টার্গেট বা নিশানা হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু টেক জায়ান্ট। সূত্রের খবর, গুগল, মাইক্রোসফট, আইবিএম, ওরাকেল, Nvidia এবং Palantir - এইসব সংস্থার নাম রয়েছে ওইসব তালিকায়। ইজরায়েলের বিভিন্ন শহরে এবং পশ্চিম এশিয়ার একাধিক জায়গায় এইসব সংস্থার অফিস রয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা আল জাজিরা। 

গুগল এবং মাইক্রোসফট পশ্চিম এশিয়ায় একাধিক অফিস খুলেছে। গুগলের হেডকোয়ার্টার রয়েছে দুবাইতে। মাইক্রোসফটের একটি বড় অফিস রয়েছে সংযুক্ত আরব আমিরশাহির রাজধানীতে। দুই টেক জায়ান্টেরই অফিস রয়েছে ইজরায়েলে। তেহরানের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, তারা পশ্চিম এশিয়ায় থাকা বিভিন্ন অর্থনৈতিক সংস্থা এবং ব্যাঙ্ক, যেগুলির সঙ্গে আমেরিকা এবং ইজরায়েলের যোগ রয়েছে, সেখানেও হামলা চালাতে পারে। ইরানের সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে তেহরানে একটি ব্যাঙ্কে হামলা চালিয়েছে ইজরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। 

ইতিমধ্যেই ইজরায়েলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ইজরায়েলের দাবি, ক্লাস্টার বম্বিং ব্যবহার করেছে তারা। ক্লাস্টার বম্বিং এবং শক্তিশালী মিসাইলের মাধ্যমে মঙ্গলবার রাত থেকে ইজরায়েলে হামলা চালাচ্ছে ইরান, দাবি ইজরায়েলের নিরাপত্তা বাহিনীর। অন্যদিকে তেহরানের দাবি, ইজরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের অন্তত ১০ হাজার বসতি এলাকায় হামলা চালিয়েছে। অন্যদিকে, ইজরায়েল পুনরায় লেবাননে আক্রমণ করেছে বলে খবর। এর আগেও বেইরুটে হামলা চালিয়েছে। এর পাশাপাশি আজ হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি জাহাজ ধ্বংস করেছে আমেরিকা। এইসব জাহাজে মাইন পাতা ছিল বলে দাবি আমেরিকার। 

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Parliament Monsoon Session: বিরোধী দলগুলিতে পর পর ভাঙন, শক্তি বেড়েছে NDA-র, বাদল অধিবেশনে কি সংবিধান সংশোধনী বিল পাস করাতে পারবে মোদি সরকার?
বিরোধী দলগুলিতে পর পর ভাঙন, শক্তি বেড়েছে NDA-র, বাদল অধিবেশনে কি সংবিধান সংশোধনী বিল পাস করাতে পারবে মোদি সরকার?

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget