এক্সপ্লোর

US Iran Ceasefire Conditions: যুদ্ধবিরতিতে একাধিক শর্ত ধরাল ইরান, রাজি হবে কি আমেরিকা?

US Iran Ceasefire Terms: ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ইঙ্গিত আগেই দিয়েছিলেন ট্রাম্প।

নয়াদিল্লি: আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতিতে এবার একগুচ্ছ শর্ত ধরাল ইরান। সেই তালিকায় রয়েছে, উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সমস্ত ঘাঁটি সরিয়ে নেওয়া থেকে নিষেধাজ্ঞা প্রত্য়াহার। পাশাপাশি, হরমুজ় প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণও নিজের হাতে রাখতে চায় ইরান। (US Iran Ceasefire Terms)

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ইঙ্গিত আগেই দিয়েছিলেন ট্রাম্প। সরাসরি নয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলছে আলোচনা। তবে আমেরিকার সামনে কোনও ভাবেই যে তারা মাথা নোয়াতে রাজি নয়, তা ফের বুঝিয়ে দিল ইরান। (US Iran Ceasefire Conditions) সেই মতো একাধিক শর্ত ধরাল-

  • উপসাগরীয় অঞ্চলে আমেরিকার যত ঘাঁটি রয়েছে, তা পাকাপাকি বন্ধ করে দিতে হবে বলে জানিয়েছে ইরান। 
  • যুদ্ধ চলাকালীন যত ক্ষয়ক্ষতি হয়েছে, সম্পত্তিহানি, প্রাণহানি ঘটেছে, তার সাপেক্ষে ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে।
  • লেবাননের হেজবোল্লার বিরুদ্ধে ইজ়রায়েল যে অভিযান এবং নিধনযজ্ঞ চালাচ্ছে, তা বন্ধ করতে হবে।
  • হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে টাকা দিতে হবে এখন থেকে। যেমনটি সুয়েজ খাল দিয়ে পণ্য পরিবহণে দিতে হয়। ইরানের হাতেই নিয়ন্ত্রণ থাকবে হরমুজের।
  • নতুন করে ফের হামলা চালানো যাবে না। সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে ইরানের উপর থেকে। 
  • কোনও রকম নিষেধাজ্ঞা ছাড়াই ক্ষেপণাস্ত্র প্রকল্প চালিয়ে নিয়ে যেতে পারবে ইরান। কোনও বিধিনিষেধ চলবে না।

ইরানের শর্তাবলী আমেরিকা কতটা মেনে নেবে, তা নিয়ে সংশয় রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি এবং অন্য দেশগুলির ভূমিকা কী হবে,তা নিয়েও জল্পনা তুঙ্গে। তবে ইরান নিজের অবস্থানে অনড়। এমনকি ট্রাম্পের তরফে যুদ্ধবিরতি, আলোচনার ইঙ্গিত দেওয়া হলেও, তা নিয়ে কটাক্ষই ছুড়ে দিয়েছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফকরি বলেন, “নিজেই নিজের সঙ্গে সমঝোতা করছে আমেরিকা। নিজের সঙ্গে দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছে গিয়েঠে, যেখানে নিজের সঙ্গে বোঝাপড়া করতে হচ্ছে? আমাদের মতো মানুষ কখনও ওদের সঙ্গে একমত হতে পারে না।” 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, আমেরিকার তরফেও মোট ১৫ দফার শর্তাবলী পাঠানো হয়েছে ইরানকে। যাতে বলা হয়েছে, পরমাণু প্রকল্প থেকে সরে আসতে হবে ইরানকে। সশস্ত্র সংগঠনগুলিকে সাহায্য় জুগিয়ে ছায়াযুদ্ধ চালানো যাবে না। হরমুজ প্রণালী খুলে দিতে হবে পুরোপুরি। তবে এখনও পর্যন্ত সরাসরি আলোচনার দিকে এগোয়নি আমেরিকা ইরান। মধ্যস্থতাকারী দেশগুলির মাধ্যমেই ঐক্যমত্যে পৌঁছনোর চেষ্টা চলছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget