এক্সপ্লোর

Iran Israel War: দুবাইতে ফের বিস্ফোরণের শব্দ ! আতঙ্কে বাসিন্দারা, ব্যাহত বিমান পরিষেবা

Dubai Explosion: অষ্টম দিনেও ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি পশ্চিম এশিয়ায়। দুবাইতে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ।

Iran Israel War: অষ্টম দিনেও অশান্ত পশ্চিম এশিয়া। ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি। ক্রমাগত হামলা চালাচ্ছে ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। পাল্টা আক্রমণে জবাব দিচ্ছে ইরানও। শনিবারও দুবাইতে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আতঙ্কে রয়েছেন দুবাইয়ের বাসিন্দারার। দুবাইয়ের বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে বলেও জানা গিয়েছে। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দুবাই। বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পরই দুবাই বিমানবন্দরে বিমান ওঠানামা প্রাথমিক ভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য বেশ কিছু উড়ান চালু হয়েছে বলে জানা গিয়েছে। দুবাই বিমানবন্দরের তরফে যাত্রীদের জানানো হয়েছে, তাঁরা যে এয়ারলাইন্সের বিমানে সফর করবেন, তাদের থেকে কনফার্মেশন পাওয়ার পর তবেই যেন বিমানবন্দরে আসেন। 

দুবাই- তে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার সরকার। এমনকি দুবাই বিমানবন্দরে বিমানের জন্য অপেক্ষারত যাত্রীরা সতর্কতার জন্য বিশেষ অ্যালার্ট শুনেছেন। তারপর যাত্রীদের বিমানবন্দরের ট্রেন টানেলের মধ্যেও নামিয়ে আনা হয়। সংবাদসংস্থা এএফপি-কে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং বাতাসে দেখা গিয়েছে ধোঁয়ার কালো কুণ্ডলী। এএফপি সূত্রে খবর, দুবাইয়ের অনেক বাসিন্দা জানিয়েছেন যে, শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হয়েছে। বিমান সংস্থা এমিরেটস- এর তরফে জানানো হয়েছে, পরবর্তী নোটিস পাওয়া পর্যন্ত দুবাই থেকে তাদের সমস্ত বিমান ওঠা এবং নামা বন্ধ রাখা হচ্ছে। ২৮ থেকে ৩১ মার্চের মধ্যে যাঁরা এমিরেটসে টিকিট কেটেছেন, তাঁদের পুনরায় বুকিং করার অথবা রিফান্ডের জন্য অনুরোধ করার অপশন দেওয়া হবে। 

শনিবার দুবাইতে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে অনেকেই দাবি করছিলেন যে দুবাই বিমানবন্দরেই বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক ভাবে অনেকেরই অনুমান ইরান ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে হামলা চালিয়েছে। তবে দুবাইয়ের সরকার সাফ জানিয়েছে সেখানকার আন্তর্জাতিক বিমানবন্দরে কোনও হামলা হয়নি। কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে, এমন যেসব ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে সেগুলি দুবাই বিমানবন্দরের নয় বলেই জানানো হয়েছে সরকারের তরফে। দুবাইয়ের সরকারি সংবাদমাধ্যমের তরফেও জানানো হয়েছে যে, দুবাই বিমানবন্দরে কোনও হামলার ঘটনা ঘটেনি। তবে দুবাই শহরে শনিবারও বিস্ফোরণ হয়েছে। ইরানের হামলার জেরে ইমারৎ কিংবা অন্যান্য জিনিস ভেঙে ধ্বংসস্তূপ তৈরি হলেও কারও প্রাণহানি হয়নি, কেউ আহত হননি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET CJP Delhi Protest:
"পড়ুয়াদের বিরুদ্ধে ছররা গুলি, প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমোদন দিয়েছিলেন ?" শাহকে চিঠি রাহুলের
News Live: ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
Nandan Nilekani : আধারের রূপকার এবার প্রধানমন্ত্রীর শিক্ষা সংস্কারক, কে এই নন্দন নিলেকনি ?
আধারের রূপকার এবার প্রধানমন্ত্রীর শিক্ষা সংস্কারক, কে এই নন্দন নিলেকনি ?
ABP Ananda Top 10,26 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,26 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Chok Bhanga 6ta: ধর্মতলায় নিট-বিক্ষোভে অশান্তির ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ
CJP Protest: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার ১৪; ধৃত ১৪ জনের ২ দিনের পুলিশ হেফাজত
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP Government in West Bengal: কল্যাণীর পর কৃষ্ণনগর, ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget