এক্সপ্লোর

Iran America War: লম্বা যুদ্ধের জন্য তৈরি, বর্হিবিশ্বকে হুঁশিয়ারির সুরে জানাল ইরান, ভারতের জন্য বিরাট চিন্তা?

মঙ্গলবার, ইরানের রাষ্ট্রপতি ভবনে হামলা চালাল ইজরায়েল-আমেরিকার যৌথ বাহিনী। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিল বিল্ডিংয়ে করা হয় এয়ার স্ট্রাইক

নয়া দিল্লি: যুদ্ধের চতুর্থ দিনেও জ্বলছে পশ্চিম এশিয়া। ইরানের রাষ্ট্রপতি ভবনে ইজরায়েল-আমেরিকার হামলা। ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার যৌথবাহিনী সংঘর্ষের আজ চতুর্থ দিন। আর এবার লম্বা যুদ্ধের জন্য তারা তৈরি, বর্হিবিশ্বকে এমনই হুঁশিয়ারির সুরে জানাল ইরান। সঙ্গে এও জানান হল যে,  আর কোনও আলোচনা নয় ওয়াশিংটনের সঙ্গে। এমনটাই সাফ জানাল তেহরান। 

এদিকে, হুঙ্কারে পিছিয়ে নেই আমেরিকাও। দরকারে ইরানে আকাশপথে হামলার সঙ্গে গ্রাউন্ড অপারেশনের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানে হামলার তীব্রতা কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনা আমেরিকার। এবার আক্রমণের নিশানা ইরানের মিসাইল উৎপাদনব্যবস্থা, ড্রোন এবং নৌ বাহিনী, জানাল হোয়াইট হাউস। 

মঙ্গলবার, ইরানের রাষ্ট্রপতি ভবনে হামলা চালাল ইজরায়েল-আমেরিকার যৌথ বাহিনী। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিল বিল্ডিংয়ে করা হয় এয়ার স্ট্রাইক। ইরানের রাজধানী তেহরানে, ওল্ড পার্লামেন্ট বিল্ডিংয়ের কাছে আছড়ে পড়ে মিসাইল। পাল্টা, প্রত্যাঘাত করছে ইরানও। সূত্রের খবর, রিয়াধে আমেরিকার দূতাবাসের ওপর হামলা চালায় ইরান। দোহার আকাশে ইরানের একের পর এক মিসাইল ধ্বংস করে যৌথবাহিনী।

এদিকে এরই মধ্যে, আশঙ্কা সত্যি করে ভারতীয় তেলবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। একমাত্র চিন ও রাশিয়ার জাহাজের জন্যই হরমুজ খোলা থাকবে, জানাল তেহরান। 'বিশ্বের অন্য যে জাহাজ এই প্রণালী পেরনোর চেষ্টা করবে, তাকে নিশানা করা হবে', হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ডের পক্ষ থেকে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানির প্রায় ৪০ শতাংশ আমদানি করে ভারত। গোটা বিশ্বে সরবরাহ হওয়া জ্বালানির প্রায় ২০ থেকে ২৫ শতাংশ যায় হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগর ও ওমান সাগরের ঠিক মাঝখানে রয়েছে হরমুজ প্রণালী। যার শিপিং লেনের সিংহভাগের নিয়ন্ত্রণ, প্রণালীর পূর্বদিকে অবস্থিত ইরানের হাতে। বর্তমানে হরমুজ প্রণালীতে আটকে বিভিন্ন দেশের অন্তত দেড়শ'র বেশি তেলবাহী জাহাজ। গত কয়েকদিনে হরমুজ প্রণালীর কাছে ৬টি তেলবাহী জাহাজে হামলা চালায় ইরান। 

ভারতের জন্য হরমুজ প্রণালী না খুললে, সামনে বড় বিপদের আশঙ্কা। ভারতের কাছে ৫০ দিনের অপরিশোধিত তেল মজুত, খবর সরকারি সূত্রের। ২৫ দিনের কাঁচা তেল, ২৫ দিনের পরিশোধিত তেল মজুত, খবর সূত্রের। ১০০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের ভাঁড়ার আছে ভারতের। ২৫ দিনের জন্য মজুত LNG, LPG, অপরিশোধিত তেল, এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্র মারফত। আপাতত চিন-রাশিয়ার জাহাজের জন্যই ইরান দরজা খুলেছে হরমুজ প্রণালীর
হরমুজ প্রণালী ভারতের তেলবাহী জাহাজের কাছে খোলা নিতান্ত জরুরি। 

সেরা শিরোনাম

Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
পুরীর মন্দিরের কাছে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, গুরুতর আহত ৩ জন, সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
পুরীর মন্দিরের কাছে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, গুরুতর আহত ৩ জন, সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget