এক্সপ্লোর

করোনা আক্রান্ত? ওড়িশার হাসপাতাল থেকে চম্পট দিলেন এই আইরিশ নাগরিক

জ্বর ও আনুষঙ্গিক সমস্যা নিয়ে বৃহস্পতিবারই ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ওই আইরিশ, সঙ্গে ছিলেন আরও একজন।

কটক: ওড়িশার কটকের এক সরকারি হাসপাতালে চিকিৎসাধীন জনৈক আইরিশ নাগরিক হাসপাতাল ছেড়ে পালিয়ে গিয়েছেন। সন্দেহ করা হচ্ছিল, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত, রাখা হয়েছিল আইসোলেশন ওয়ার্ডে। কিন্তু পরশু রাত থেকে তাঁর খোঁজ মিলছে না। জ্বর ও আনুষঙ্গিক সমস্যা নিয়ে বৃহস্পতিবারই ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ওই আইরিশ, সঙ্গে ছিলেন আরও একজন। সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় ক্যাপিটাল হাসপাতালে। এরপর তাঁদের কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। রাত থেকে ওই আইরিশের আর খোঁজ নেই। কীভাবে তিনি পালালেন তাও স্পষ্ট নয়। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সন্দেহ করা হচ্ছে, ওই আইরিশ নাগরিক করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাই তাঁকে রাখা হয়েছিল আইসোলেশন ওয়ার্ডে। এ ব্যাপারে মঙ্গলাবাগ পুলিশ স্টেশনে অভিযোগ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এসসিবি মেডিক্যাল কলেজের পঞ্চমতলায় করোনাভাইরাস আক্রান্তদের ওয়ার্ড। ঘটনার সময় ওই আইরিশের সঙ্গী ওয়ার্ডের চিকিৎসকের সঙ্গে রোগীর অবস্থা আলোচনা করতে যান। চিকিৎসককে বলেন, তাঁর সঙ্গী একতলায় অপেক্ষা করছেন। চিকিৎসক তাঁকে সেখানে নিয়ে আসতে বললে দেখা যায় তাঁকে আর পাওয়া যাচ্ছে না। তাঁর সন্ধানে নেমেছে পুলিশ। হাত পরিষ্কার রাখা ও হাঁচি, কাশি সংক্রান্ত বিধি সম্পর্কে স্কুলের ছেলেমেয়েদের মধ্যে সচেতনতা বাড়াতে একটি নির্দেশিকা জারি করেছে ওড়িশা সরকার। নানা দেশ থেকে ফিরে আসা ১২৯ জন ভারতীয় নাগরিকের শরীরে জীবাণু পাওয়া গিয়েছে বলে আশঙ্কা, তাঁদের পৃথকভাবে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তবে ওড়িশার কেউ এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হননি বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
NEET Protest In Kolkata: “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, দাবি NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের
“মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, দাবি NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের
CM Suevndu Adhikari NCPI Meet: রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল
রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল

ভিডিও

Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, ১১০০ বিঘা সরকারি খাস জমি দখলের অভিযোগ
Abdur Rahim Baksi | জমি দখলের অভিযোগ কালীঘাট তৃণমূল-এর আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে | TMC news
Medical Council | দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, অবশেষে মেডিক্যাল কাউন্সিলে 'নিয়োগ' | ABP Ananda LIVE
TMC News: এবার কি বিজেপিতে মিশছেন তৃণমূল ত্যাগী NCPI সাংসদরা? ABP Ananda Live
Suvendu Adhikari | কালকের বৈঠক বাতিল, আজই মুখ্যমন্ত্রী-সুদীপ সাক্ষাৎ | Sudip Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget