এক্সপ্লোর

Hospital Fire : হাসপাতালে ভয়াবহ আগুন, ওয়ার্ডেই শেষ ১৫ নবজাতক, মর্মান্তিক ঘটনা পাকিস্তানে

হাসপাতালের এয়ার কন্ডিশনিং সিস্টেমে ত্রুটির জেরেই আগুনের সূত্রপাত। আর তারপরই তা ছারখার করে দিল সবকিছু। 


ইসলামাবাদ : ঠিক দুই দিন আগেই মহারাষ্ট্রের অমরাবতীর সরকারি হাসপাতাল অগ্নিকাণ্ডের ঘটনা সকলকে কাঁপিয়ে দিয়েছিল। আর বুধবার , এমনই এক ঘটনা ঘটল পাকিস্তানে। রাজধানী ইসলামাবাদে একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেল অন্তত ১৫ জন নবজাতক। স্থানীয় সংবাদমাধ্যম জিও টিভি জানাচ্ছে,  হাসপাতালের এয়ার কন্ডিশনিং সিস্টেমে ত্রুটির জেরেই আগুনের সূত্রপাত। আর তারপরই তা ছারখার করে দিল সবকিছু। 
 
ইসলামাবাদের Pakistan Institute of Medical Sciences (PIMS) হাসপাতালের ঘটনা গা শিউরে ওঠার মতোই। সম্ভবত এসি থেকেই হাসপাতালের গাইনোকোলজি ও মাদার-চাইল্ড ওয়ার্ডের তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল।  কিন্তু ততক্ষণে আগুন অনেকটা ছড়িয়ে গিয়েছে। আর শিশুদের মর্মান্তিক পরিণতি হয়েছে।  আগুন নেভার পরও হাসপাতাল চত্বরে দীর্ঘক্ষণ কুলিং অপারেশন চালানো হয়।  

পাকিস্তানের জিও টিভির দেওয়া তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় হাসপাতালের ওই ওয়ার্ডে ১৬ জন নবজাতক ছিল। তাঁদের মধ্যে মাত্র একজনকেই উদ্ধার করা গিয়েছে। বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে।  উদ্ধারকারীরা জানাচ্ছেন, হাসপাতালের নার্সারির ভিতরে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসরে বিস্ফোরণ ঘটে। তার  থেকেই আগুনের সূত্রপাত।  তবে আগুনের সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত প্রয়োজন।  

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগুন লাগার খবর পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। ছ’টি ফায়ার ব্রিগেডের ইঞ্জিন ও দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর হাসপাতালের ক্ষতিগ্রস্ত অংশে কুলিং অপারেশন চালানো হয়। তারপর পরিস্থিতি স্বাভাবিক করার কাজও শুরু হয়। ঘটনাটির কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন । তবে বিভিন্ন প্রতিবেদনে মৃতের সংখ্যায় তারতম্য দেখা গিয়েছে। রয়টার্স ও জিও-র প্রাথমিক রিপোর্টে ১৫ জন নবজাতকের মৃত্যুর কথা বলা হয়েছে।                       

ঠিক দুই দিন আগেই মহারাষ্ট্রের অমরাবতীর সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডে তিন নবজাতকের মৃত্যু হয়। যদিও সেদিন চিকিৎসাধীন বহু শিশুকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল। জানা যায়, হাসপাতালে তৃতীয় তলায় Neonatal Intensive Care Unit - এ ভেন্টিলেটরে বিস্ফোরণ ঘটে । এর জেরে ভোর সাড়ে ৩টা লাগাদ আগুন লেগে যায় শিশুদের জন্য নির্দিষ্ট ওই বিভাগে।  সেখানে ভর্তি ছিল বেশ কয়েকজন নবজাতক। তাদেরই তিন জনের বেঘোরে প্রাণ যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় অমরাবতীতে।          

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Viral Video: প্রচণ্ড জোরে এসে সোজা গাছে ধাক্কা বাইকের, শূন্য লাফিয়ে ছিটকে গেল চালক-যাত্রী, ঘটনাস্থলেই মৃত্যু
প্রচণ্ড জোরে এসে সোজা গাছে ধাক্কা বাইকের, শূন্য লাফিয়ে ছিটকে গেল চালক-যাত্রী, ঘটনাস্থলেই মৃত্যু
Daler Mehendi: 'মদ খেয়ে গান গাইছেন, দয়া করে স্টেজ থেকে নেমে যান', দালের মেহেন্দির অনুষ্ঠানে 'বিতর্ক', কী ঘটেছে
'মদ খেয়ে গান গাইছেন, দয়া করে স্টেজ থেকে নেমে যান', দালের মেহেন্দির অনুষ্ঠানে 'বিতর্ক', কী ঘটেছে
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
Advertisement

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget