এক্সপ্লোর

Hassan Nasrallah Dead: ইজরায়েলি হামলায় নিহত হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লা, মধ্যরাতে মুহুর্মুহু বোমাবর্ষণে ধ্বংসস্তূপ লেবানন

Israel-Lebanon War: আন্তর্জাতিক সংবাদ সংস্থা AFP হেজবোল্লার একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, শুক্রবার রাত থেকেই হাসানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর অনুগামীদের।

নয়াদিল্লি: ইজরায়েলি হামলায় লেবাননে মৃত্যু হেজবোল্লা প্রধান শেখ হাসান নাসরাল্লার। শনিবার বিবৃতি দিয়ে এমন দাবি করেছে ইজরায়েলি সেনা। পশ্চিম এশিয়ার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হাসান। শিয়াপন্থী ইসলামি সংগঠন হেজবোল্লাকে নেতৃত্ব দিতেন তিনি। গত কয়েক বছরে একবারও জনসমক্ষে আসেননি হাসান। ইজরায়েলি হানা থেকে বাঁচতে তিনি আত্মগোপন করে ছিলেন বলে জানা যায়। শুক্রবার তাঁকে নিশানা করেই বেইরুটে ইজরায়েলি সেনা হামলা চালায়। শনিবার তাঁর মৃত্যুর খবর জানাল তারা। (Hassan Nasrallah Dead)

আন্তর্জাতিক সংবাদ সংস্থা AFP হেজবোল্লার একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, শুক্রবার রাত থেকেই হাসানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর অনুগামীদের। এর পর শনিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর ঘোষণা করেন ইজরায়েলি সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদভ শোশানি। X হ্যান্ডলে সংক্ষেপে তিনি লেখেন, 'হাসান নাসরাল্লা মৃত্যু হয়েছে'। এর পর, ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর X হ্যান্ডলে লেখা হয়, 'আর পৃথিবীকে ভীত-সন্ত্রস্ত করতে পারবেন না হাসান নাসরাল্লা'। (Israel Lebanon War)

গতবছর অক্টোবর মাসে ইজরায়েলের সঙ্গে প্যালেস্তিনীয় সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হলে, প্যালেস্তাইন এবং হামাসের পক্ষ নেয় হেজবোল্লা। সেই থেকে সীমান্ত এলাকায় ইজরায়েলের সঙ্গে তাদেরও সংঘর্ষ শুরু হয়। সেই আবহেই সম্প্রতি একের পর এক হামলায় কেঁপে ওঠে লেবানন। প্রথমে প্রায় ৩০০০ পেজারে একসঙ্গে বিস্ফোরণ ঘটে, তার পর ওয়াকি-টকি বিস্ফোরণও ঘটানো হয় একই কায়দায়। দু'টি ঘটনাতেই ইজরায়েলের দিকে আঙুল ওঠে। 

এর পর একেবারে পূর্ণ শক্তিতে লেবাননে হামলা চালাতে শুরু করে ইজরায়েল। শুরু হয় রকেট, বোমা বর্ষণ। শুক্রবার ইজরায়েলের উত্তর অংশে রকেট ছোড়ে হেজবোল্লা। এর পর লেবাননের পূর্ব এবং দক্ষিণ অংশে হেজবোল্লার আস্তানা লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল। শুক্রবার মধ্যরাতে একেবারে বেইরুটের আকাশে ঢুকে পড়ে ইজরায়েলি যুদ্ধবিমান। চলে এলোপাথাড়ি বোমাবর্ষণ। সেখানকার বাড়িঘর সব গুঁড়িয়ে গিয়েছে কার্যত। আর এই হামলাতেই হাসানের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে হাসানের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সশস্ত্র সংগঠন হেজবোল্লাকে তিনি সেনাবাহিনীর চেয়েও বেশি শক্তিশালী করে তুলেছিলেন। পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতেও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন তিনি। হাসানের মেয়ে জায়নাবও ইজরায়েলি হামলায় মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। এ নিয়ে হেজবোল্লার তরফে কোনও ঘোষণা হয়নি এখনও পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
News Live : কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget