এক্সপ্লোর

Israel-Lebanon War: পশ্চিম এশিয়ায় আরও এক গাজার জন্ম! লেবাননে রকেট বর্ষণ ইজরায়েলের, শিশু-সহ একদিনে নিহত ৫০০

Israel-Lebanon Conflict: লেবাননে একের পর এক হামলা চালানো শুরু করল ইজরায়েল।

বেইরুট: পেজার বিস্ফোরণ, ওয়াকি-টকি বিস্ফোরণের পর এবার সরাসরি রকেট বর্ষণ। প্যালেস্তাইনের পর এবার লেবাননে হামলা ইজরায়েলের। সোমবার এই হামলায় ৪৯২ জন মারা গিয়েছেন বলে খবর। নিহতদের মধ্যে রয়েছে ৩৫ শিশুও। লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সবমিলিে ১৬৪৫ জন আহত হয়েছেন। এমন পরিস্থিতিত অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। লেবাননের উপর এই হামলার ফলে পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা তুরস্কের। (Israel-Lebanon War)

গত বছর ৭ অক্টোবর থেকে ইজরায়েল এবং প্যালেস্তাইনের হামাসের মধ্যে যুদ্ধ চলছে। গাজা, ওয়েস্টব্যাঙ্ক মিলিয়ে হাজার হাজার মানুষ মারা গিয়েছেন। নিহতদের মধ্যে একটি বড় অংশ আবার শিশু। গোড়া থেকে এই যুদ্ধে প্যালেস্তাইন এবং হামাসকে সমর্থন করে আসছে লেবানন। সেই আবহেই লেবাননে একের পর এক হামলা চালানো শুরু করল ইজরায়েল। গত ২৪ ঘণ্টায় লেবাননের দক্ষিণ এবং পূর্ব অংশে, দেশের সশস্ত্র সংগঠন  হেজবোল্লার ১১০০ ঠিকানায় হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা। বেইরুটে রকেট হামলা চালানো হয়েছে। (Israel-Lebanon Conflict)

হেজবোল্লার তরফে জানানো হয়েছে, আলি করাকে এলাকায় সংগঠনের থার্ড কমান্ডকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পাল্টা হেজবোল্লরা তরফেও ইজরায়েলের পাঁচটি জায়গায় রকেট বর্ষণ করা হয় বলে খবর। লেবানন থেকে রকেট উড়ে আসতে দেখেই সাইরেন বেজে ওঠে উপকূলবর্তী হাইফাতে। একদিন আগেও সেখানে হামলা হয়।

এমন পরিস্থিতিতে ইজরায়েল এবং লেবানন, দু'পক্ষকেই যুদ্ধবিরতির আবেদন জানিয়েছে আন্তর্জাতিক মহল। যদিও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এমন পদক্ষেপ করছে তারা। ওই অঞ্চলে নিরাপত্তাজনিত ভারসাম্য গড়ে তোলা অত্যন্ত জরুরি। অন্য দিকে, হেজবোল্লার উপপ্রধান নইম কাসেম জানিয়েছেন, ইজরায়েলের সঙ্গে সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত তাঁরা। 

এর আগে, পর পর লেবাননে পেজার, ওয়াকি-টকি হামলা ঘটে। সেই ঘটনাতেও ইজরায়েলের নাম জড়ায়। শুক্রবার আবার বেইরুটের দক্ষিণে রকেট বর্ষণ করা হয়। সেই হামলায় ৩৯ জন মারা যান। আহত হন প্রায় ৩০০০ মানুষ। ইজরায়েল এবং লেবানন সীমান্ত এলাকা ইতিমধ্যেই প্রায় খালি হয়ে গিয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন হাজার হাজার মানুষ। কহাঁতক এভাবে বাঁচা যায়, প্রশ্ন তুলেছেন দুই দেশেরই সীমান্ত এলাকায় বসবাসকারীরা। 

যদিও ইজরায়েলের দাবি, দেশের নিরাপত্তার জন্য হেজবোল্লার উপস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সীমান্ত এলাকা থেকে ঠেলে দূরে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। তাদের সমস্ত নির্মাণ, শিবির গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের ভূমিকা নিয়ে সরব হয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।  ইজরায়েল লেবাননকে শ্মশানে পরিণত করতে চাইছে বলে অভিযোগ তাঁর। 
পশ্চিম এশিয়ায় ইজরায়েলের বন্ধু দেশের ভূমিকা পালন করছে আমেরিকা। এখনও ইজরায়েলকে অস্ত্রশস্ত্রের জোগান দিয়ে আসছে তারা।

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার ডানিয়েছেন, অতিরিক্ত বাহিনী পাঠানো হচ্ছে ওই অঞ্চলে। এর আগেও যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি পাঠানো হয়েছিল ইজরায়েলকে। এই মুহূর্তে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বার্ষিক অধিবেশনের প্রস্তুতি চলছে। তার আগে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস সতর্কবার্তা দিয়েছেন। তাঁর মতে, লেবানন আর একটি গাজায় পরিণত হতে চলেছে। কোনও পক্ষই যে যুদ্ধবিরতিতে আগ্রহী নয়, তাও জানান তিনি। সদ্য ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া মাসুদ পেজেশকিয়ানের অভিযোগ, আসলে বৃহত্তর সংঘাতই লক্ষ্য ইজরায়েলের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget