এক্সপ্লোর

Israel Attacks Lebanon Hezbollah: ফের ভীষণ লড়াই পশ্চিম এশিয়ায়, লেবাননে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইজরায়েল, পাল্টা আয়রন ডোম লক্ষ্য করে হামলা হেজবোল্লার

Israel-Hezbollah Conflict: যদিও হেজবোল্লার তরফে ইজরায়েলে হামলার পরিকল্পনা চলছিল বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি: সকাল থেকে বোমা-গুলির শব্দ। এবার লেবাননে হামলা ইজরায়েলের। একসঙ্গে ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল তারা। এর পাল্টা জবাব দিয়েছে লেবাননের হেজবোল্লাও। ইজরায়েলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তারা। একসঙ্গে ১৫০টি হামলাকারী ড্রোন ছুড়েছে তারা। এই মুহূর্তে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছে ইজরায়েল। (Israel Attacks Lebanon Hezbollah)

যদিও হেজবোল্লার তরফেই এবার প্রথম ইজরায়েলে হামলা চালানোর পরিকল্পনা শুরু হয় বলে জানা গিয়েছে। সংগঠনের কমান্ডার ফুয়াদ শুকর হত্যার বদলা নিতে তারা প্রথমে রকেট ছোড়ে বলে অভিযোগ। হেজবোল্লার দাবি, ইজরায়েলকে লক্ষ্য করে ৩২০টির বেশি Katyusha রকেট ছোড়ে তারা। ইজরায়েলের সেনাঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে ইজরায়েলের কাছে যে আয়রন ডোম রয়েছে, সেখানেও হামলা চালানো হয়েছে বলে দাবি হেজবোল্লার। (Israel-Hezbollah Conflict)

 ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত দেশে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করেন। ইজরায়েলি সেনা এর পর লেবাননে হামলা চালায়। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের প্রধান লয়েড অস্টিন ইজরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছেন। গালান্ত বলেন, "ইজরায়েলি নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই লেবানন থেকে হামলার জবাব দিয়েছি আমরা। বেইরুটের দিকে নজর রাখছি আমরা। যা করণীয় তা করে ছাড়ব।"

ইজরায়েল এবং হেজবোল্লার মধ্যে যুদ্ধ বাধার উপক্রম এই মুহূর্তে। সেই নিয়ে মুখ খুলেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র সন স্যাভেট। প্রেসিডেন্ট জো বাইডেনও পরিস্থিতির দিকে নজর রেখেছেন বলে জানিয়েছেন তিনি। পেন্টাগনের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন বাইডেন। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য আমেরিকা ইজরায়েলের পাশে রয়েছে বলে জানিয়েছেন স্যাভেট। 

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই মুহূর্তে উচ্চ পর্যায়ের বৈঠকে রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইরানের মদতে হেজবোল্লা যে ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে, তার ইঙ্গিত মিলেছিল। সেই মতো প্রস্তুতি নিচ্ছিল ইজরায়েল। দক্ষিণ লেবাননে হেজবোল্লাকে লক্ষ্য করেই ৪০টি আকাশ থেকে ভূমিতে হামলাকারী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এই হামলাকে 'আত্মরক্ষার' তাগিদ বলে উল্লেখ করেছে ইজরায়েল। ইজরায়েলি সেনার মুখপাত্র অ্যাডমিরাল ড্যানিয়েল হগরি জানিয়েছেন, হামলার আগে সতর্ক করেছিলেন তাঁরা, যাতে ওই এলাকা খালি করে দেওয়া হয়। এর পরই হামলা চালানো হয়। এই মুহূর্তে ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। কোনও বিমান উড়ছেও না, অবতরণও করছে না।

ইজরায়েল বনাম হামাস যুদ্ধের সময় থেকেই হেজবোল্লাকে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। প্যালেস্তাইনের সমর্থনে ইজরায়েলকে বার বার চাপে ফেলেছে তারা। সম্প্রতি ইরানে হেজবোল্লার কমান্ডার ফুয়াদের মৃত্যুতে ইজরায়েল যোগ সামনে আসে। এর পরই সরাসরি ইজরায়েলের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা দেখা যায় তাদের। ফুয়াদকে হত্যা করে ইজরায়েলই যুদ্ধ ডেকে এনেছে বলে দাবি হেজবোল্লার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget