এক্সপ্লোর

মুম্বই হামলায় বেঁচে যাওয়া শিশু মোশেকে হৃদয়স্পর্শী চিঠি মোদির

হামলার সময় মোশে হোলৎজবার্গের সময় ছিল মাত্র ২ বছর। গত ২৮ তারিখ ১৩ বছর পূর্ণ করে কিশোর।

নয়াদিল্লি: ২০০৮ সালের মু্ম্বই হামলায় জঙ্গি হামলার মুখে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ইজরায়েলি শিশুকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই হামলার সময় মোশে হোলৎজবার্গের সময় ছিল মাত্র ২ বছর। নরিম্যান হাউসে (যা চাবাদ হাউস নামেও পরিচিত) আজমল কাসভদের গুলিতে ঝাঁঝরা হয়ে মারা গিয়েছিল ছোট্ট মোশের বাবা-মা। যেদিন হামলা হয়, সেই অভিশপ্ত ২৬ নভেম্বরের ঠিক তার দুদিন পর ছিল মোশের জন্মদিন। বর্তমানে ইজরায়েলে বসবাস করে মোশে। গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, গত ২৮ তারিখ ১৩ বছর পূর্ণ করে কিশোর। এই উপলক্ষ্যে ইহুদি ধর্ম অনুযায়ী, মোশের ‘বার মিৎঝভা’ হয়। ইজরায়েলি বিশেষজ্ঞদের মতে, এটা অনেকটা হিন্দুদের উপনয়নের মতো।

মুম্বই হামলায় বেঁচে যাওয়া শিশু মোশেকে হৃদয়স্পর্শী চিঠি মোদির সেই উপলক্ষ্যে, মোশেকে হৃদয়-গলিয়ে দেওয়া বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। কিশোরের দাদু রাবাই শিমন রোসেনবার্গ বলেন, প্রধানমন্ত্রী মোদির চিঠি পেয়ে ভীষণই উদ্বেলিত মোশে। ভারতের মতো একটা বিশাল দেশের প্রধানমন্ত্রী তাকে চিঠি পাঠিয়েছে, এটা ভেবে ভীষণই আনন্দিত সে। পাশাপাশি, দুজনের সাক্ষাতে মোদি তাকে যেভাবে জড়িয়ে ধরেছিল, মোশে তা স্মরণে রেখেছে বলেও জানান শিমন। তিনি এ-ও জানান, মোশের ওই অনুষ্ঠানে কূটনীতিকদের গোটা দলবল নিয়ে উপস্থিত হয়েছিলেন ভারতীয় রাষ্ট্রদূত। যা সকলের হৃদয় স্পর্শ করেছে। মুম্বই হামলায় বেঁচে যাওয়া শিশু মোশেকে হৃদয়স্পর্শী চিঠি মোদির ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলাটি ঘটেছিল ২০০৮ সালের ২৬ নভেম্বর। ১০ সশস্ত্র লস্কর-ই-তৈবা জঙ্গি পাকিস্তান থেকে সমুদ্রপথে মু্ম্বইতে প্রবেশ করে। তাদের হামলায় ১৬৬ জন মারা যান এবং তিন শতাধিক আহত হন। নরিম্যান হাউসে হামলা চালায় জঙ্গিরা। সেখানে ৬ জন ইহুদি জঙ্গি হামলার শিকার হন। এর মধ্যে ছিল মোশের বাবা রাবাই গ্যাব্রিয়েল ও মা রিভকা হোলৎজবার্গ। তাঁরা চাবাদের দূত ছিলেন। মোশেকে পাঠানো চিঠিতে মোদি লিখেছেন, ভবিষ্যতে চাবাদের দূত হিসেবে মোশে মুম্বই যাত্রার জন্য অপেক্ষা করছেন তিনি। শিমন বলেন, এই কথাটা মোশেকে অনেক শক্তি জুগিয়েছে।

মুম্বই হামলায় বেঁচে যাওয়া শিশু মোশেকে হৃদয়স্পর্শী চিঠি মোদির হামলার পর দেখা যায়, বাবা-মায়ের নিথর দেহের মাঝে বসে কাঁদছে ২ বছরের ছোট্ট শিশু মোশে। হামলার সময়ে নিজের প্রাণের তোয়াক্কা না করে মোশেকে রক্ষা করেছিলেন পরিচারিকা স্যান্ড্রা স্যামুয়েল। মোশেকে বুকে জড়িয়ে রাখা স্যান্ড্রার ছবি চারদিকে ছড়িয়ে পড়ে। সঙ্গে চিঠিতে মোদি আরও লেখেন, তুমি তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে দিয়ে চলেছ। স্যান্ড্রার সাহসিকতা এবং সমগ্র ভারতবাসীর প্রার্থনার জোরে তোমার জীবন দীর্ঘ ও সুস্থ হয়ে উঠুক। তোমার গল্প সকলকে অনুপ্রাণিত করে। ওটা একটা অলোকিক ঘটনা ছিল। আশা করি, তুমি তোমার জীবনের বিপর্যয় ও অপূরণীয় ক্ষতির ধাক্কা কাটিয়ে উঠবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSF On India Bangladesh Border:ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে BSF-র ডিজি, পৌঁছলেন গভীর সুন্দরবনে, জনসংযোগমূলক বৈঠকে কী নিয়ে আলোচনা ?
ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে BSF-র ডিজি, পৌঁছলেন গভীর সুন্দরবনে, জনসংযোগমূলক বৈঠকে কী নিয়ে আলোচনা ?
Sugar in Intersteller Space: মহাকাশে চিনির সন্ধান! লুকিয়ে ছিল আকাশগঙ্গায়, বড় আবিষ্কার বিজ্ঞানীদের
মহাকাশে চিনির সন্ধান! লুকিয়ে ছিল আকাশগঙ্গায়, বড় আবিষ্কার বিজ্ঞানীদের
ABP Ananda Top 10,14 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,14 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget