এক্সপ্লোর

সোমবার কাজে ফিরেছেন, প্রেমিকার পুত্রসন্তান, বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন

মাসখানেক আগেই কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর তাঁর প্রাণ সংশয় হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে সোমবার ফের দায়িত্বভার গ্রহণ করে বলেছিলেন জনসন। ঘটনাচক্রে, সাইমন্ডসেরও কোভিড-১৯ সংক্রমণের লক্ষণ ছিল। যদিও তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

লন্ডন: করোনাভাইরাসের কবল থেকে মুক্ত হয়ে পুরোপুরি সুস্থ বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী সোমবার কাজেও যোগ দিয়েছেন। তার মধ্যেই খুশির খবর, তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন। ডাউনিং স্ট্রিটের তরফে বুধবার এখবর দিয়ে জানানো হয়েছে, জনসনের প্রেমিকা ক্যারি সাইমন্ডস ছেলের জন্ম দিয়েছেন। মাসখানেক আগেই কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর তাঁর প্রাণ সংশয় হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে সোমবার ফের দায়িত্বভার গ্রহণ করে বলেছিলেন জনসন। ঘটনাচক্রে, সাইমন্ডসেরও কোভিড-১৯ সংক্রমণের লক্ষণ ছিল। যদিও তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। মা ও সন্তান, দুজনেই ভাল আছে বলে খবর। বাচ্চার জন্ম হয়েছে লন্ডনের এক হাসপাতালে। গত জুলাইয়ে জনসন প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি ও সাইমন্ডস ডাউনিং স্ট্রিটেই একসঙ্গে থাকতেন। ফেব্রুয়ারিতে তাঁরা প্রথম সন্তানের বাবা-মা হতে চলেছেন বলে ঘোষণা করেন। বাবা হওয়ার খবর ছড়াতেই শুভেচ্ছাবার্তা পাচ্ছেন জনসন। দেশের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ট্যুইট করেন, বরিস ও ক্যারির কথা ভেবে শিহরিত হচ্ছে। এমন নিখাদ আনন্দের মুহূর্ত সত্যিই চমত্কার। জনসনের আগে বিয়ে হয়েছিল মেরিনা হুইলার নামে এক মহিলার সঙ্গে। তাঁদের চারটি সন্তান। ২০১৮র সেপ্টেম্বর দুজনে আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেন। চলতি বছরের শুরুতে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীও
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীও
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
Chorbagan Stampede: চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট
চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget