এক্সপ্লোর

হ্যাঁ, মিথ্যেবাদী, বিশ্বাসঘাতক, সুবিধেবাদীদের আমি দেখতে পারি না, ঠিকই! ট্যুইটারে আফ্রিদিকে পাল্টা গম্ভীরের, কেন?

শুধু পাকিস্তানি ক্রিকেটাররাই নন, ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কেও স্পষ্ট মনোভাব প্রকাশে দ্বিধাহীন, অকপট গম্ভীর। তাই, যুবরাজ সিংহ সম্প্রতি যখন বললেন, এখনকার ভারতীয় ক্রিকেট টিমে কোনও রোল মডেল নেই, তাঁর মত সমর্থন করেন গম্ভীর।

নয়াদিল্লি: শাহিদ আফ্রিদিকে ঘুরিয়ে ‘মিথ্যেবাদী’, ‘বিশ্বাসঘাতক’ বললেন গৌতম গম্ভীর। ট্যুইটারে দুজনের মুখ  দেখাদেখি নেই, তবে কী এমন হল যে গম্ভীর তাঁরই মতো প্রাক্তনকে এমন ভাষায় আক্রমণ করলেন? ঘটনার সূত্রপাত একটি  প্রকাশনা বাজার গরম করার উদ্দেশ্যে  প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের ২০১৯-এ প্রকাশিত বইয়ের কিছু অংশ  সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ায় যাতে তিনি গম্ভীরকে কটাক্ষ, ব্যঙ্গ-বিদ্রুপ করেছেন। তাই প্রত্যাঘাত করলেন বর্তমানে বিজেপি সাংসদ গম্ভীর। আফ্রিদি ভাইরাল হওয়া অংশে লিখেছেন, (গৌতম গম্ভীর) আর ওর  অ্যাটিটিউডের সমস্যা।  ও এমন একজন, যার ব্যক্তিত্ব নেই, ক্রিকেটের মতো বিরাট মঞ্চে ও কোনও চরিত্রই নয়। কোনও বড় রেকর্ড নেই, কিন্তু বিরাট হামবড়া ভাব। নিজেকে ও ডন ব্র্যাডম্যান আর জেমস বন্ডের সংমিশ্রণ বলে ভাবে। শনিবার সোশ্যাল মিডিয়া এ নিয়ে উত্তাল হতেই পাল্টা  আসরে নেমে গম্ভীর জবাব দেন, এমন কেউ যে নিজের বয়সটাই মনে রাখতে  পারে না, সে আমার রেকর্ড মনে রাখবে! ঠিক আছে আফ্রিদি, মনে করিয়ে দিই একটা তথ্য। ২০০৭ এর টি-২০ বিশ্বকাপ ফাইনাল। ভারত বনাম পাকিস্তান। গম্ভীর ৫৪ বলে ৭৫ আর আফ্রিদি ১ বলে শূন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কাপটা আমরা জিতেছিলাম।  আর হ্যাঁ, মিথ্যেবাদী, বিশ্বাসঘাতক, সুবিধেবাদীদের  আমি দেখতে পারি না, ঠিকই। শুধু পাকিস্তানি ক্রিকেটাররাই নন, ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কেও স্পষ্ট মনোভাব প্রকাশে দ্বিধাহীন, অকপট গম্ভীর। তাই, যুবরাজ সিংহ সম্প্রতি যখন বললেন, এখনকার ভারতীয় ক্রিকেট টিমে কোনও রোল মডেল নেই, তাঁর মত সমর্থন করেন  গম্ভীর।  যুবরাজ বর্তমান ভারতীয়  দলে রোল মডেলের অভাব আছে বলে দাবি করলে গম্ভীর বলেন, যুবরাজের মত সমর্থন করি। ২০০০ এর দশকে দ্রাবিড়, কুম্বলে, লক্ষ্মণ, সচিন, সৌরভরা ছিল দলটাকে টেনে নিয়ে  যাওয়ার জন্য। খারাপ সময় যখন চলে, তখন টিমে পাশে সিনিয়র প্লেয়ারদের থাকা জরুরি যারা নতুনদের সাহায্য করবে। আমার মনে হয় না,ভারতীয় শিবিরে যথেষ্ট সংখ্যায় সিনিয়র ক্রিকেটাররা আছে যারা নিজস্ব স্বার্থ দূরে রেখে তরুণদের পাশে দাঁড়াবে।

সেরা শিরোনাম

Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Amit Shah : SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, এবার মুখ খুললেন অমিত শাহ ; বললেন...
SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, এবার মুখ খুললেন অমিত শাহ ; বললেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget