এক্সপ্লোর

Jalpaiguri Tea Garden: শ্রমিক-মালিক বিবাদের জের, বন্ধ জলপাইগুড়ির চা বাগান

বাংলায় এবারের ভোটে অন্যতম ইস্যু বেকারত্ব। সব দলের তরফেই বিভিন্ন সভায় ঢালাও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আর এই প্রেক্ষাপটেই রাজ্যের আরও একটি চা বাগান বন্ধ হয়ে গেল। ভোটের মুখে কাজ হারালেন জলপাইগুড়ির নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের চ্যাংমারি চা বাগানের প্রায় ৮ হাজার শ্রমিক।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: শ্রমিক-মালিক বিবাদের জেরে বন্ধ হয়ে গেল জলপাইগুড়ির চ্যাংমারি চা বাগান। মঙ্গলবার রাতে বাগানের গেটে তালা জুলিয়ে দেয় মালিকপক্ষ। প্রতিবাদে সরব আইএনটিটিইউসি। বাগান বন্ধের ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। মালিকপক্ষের দাবি, শ্রমিক আন্দোলনের জেরে বাগানে কাজ ব্যাহত হচ্ছিল। ত্রিপাক্ষিক বৈঠকে সমস্যা সমাধানের রাস্তা খোঁজার আশ্বাস মালিকপক্ষের।

বাংলায় এবারের ভোটে অন্যতম ইস্যু বেকারত্ব। সব দলের তরফেই বিভিন্ন সভায় ঢালাও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আর এই প্রেক্ষাপটেই রাজ্যের আরও একটি চা বাগান বন্ধ হয়ে গেল। ভোটের মুখে কাজ হারালেন জলপাইগুড়ির নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের চ্যাংমারি চা বাগানের প্রায় ৮ হাজার শ্রমিক। বাগান মালিকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরেই বিবাদ চলছিল শ্রমিকদের। মঙ্গলবার  রাতে চা বাগানের গেটে তালা ঝুলিয়ে দেয় মালিকপক্ষ। বুধবার সকালে বাগানে এসে গেট বন্ধ দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। চ্যাংমারির আইএনটিটিউসি নেতা মনোজ মুন্ডা অবশ্য জানান, ‘‘গতকাল গেট মিটিং করেছিলাম। আজ সকালে মালিকপক্ষ বৈঠক ডেকেছিল। কিন্ত সেই বৈঠক না করেই মালিকরা পালিয়ে যায়।’’

ভোটের মুখে বাগান বন্ধ হওয়ায় তৃণমূলকে নিশানা করার সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। জলপাইগুড়ির বিজেপি সহ সভাপতি অলোক চক্রবর্তী জানান, ‘‘তৃণমূল ঝান্ডা লাগিয়ে আন্দোলন করছে। নিজেরাই বন্ধ করছে বাগান। এদের অত্যাচারেই মালিক পালিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে বাগান খুলবে ৷’’

চা বাগান কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের অভিযোগ ঠিক নয়।  আচমকা শ্রমিকরা বাগানে আন্দোলন শুরু করে। তাতে কাজ ব্যাহত হয়। বাগানের পরিবেশ নষ্ট হচ্ছিল। ত্রিপাক্ষিক বৈঠক ডেকে সমস্যার সুরাহার চেষ্টা হবে। ১৭ এপ্রিল, পঞ্চমদফায় জলপাইগুড়িতে ভোট।  তার আগে কি ত্রিপাক্ষিক বৈঠক হবে?  কাজ ফিরে পাবেন ৮ হাজার শ্রমিক?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
ABP Ananda Top 10,3 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,3 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?
Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget