এক্সপ্লোর

Jammu and Kashmir News : খাতে পড়ল যাত্রীবাহী বাস ! উধমপুরে অনেকের প্রাণহানির আশঙ্কা

Udhampur Incident: দুর্ঘটনার জেরে অন্তত ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

উধমপুর : ভয়ঙ্কর দুর্ঘটনা ! খাতে গড়িয়ে পড়ল যাত্রীবাহী বাস। দুর্ঘটনার জেরে অন্তত ১৫ জনের মৃত্যু এবং জখম ২০ জন। এদিন জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় দুর্ঘটনাটি ঘটে।

কনোট গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। রামনগর থেকে উধমপুরের দিকে যাচ্ছিল বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাতে পড়ে যায়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন। এমনই খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রের। দুর্ঘটনার খবর পেয়ে তিনি উধমপুরের ডেপুটি কমিশনার নিঙ্গা শেরপার সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং।

এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে কেন্দ্রয়মন্ত্রী লেখেন, 'মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর পেয়ে একটু আগে উধমপুরের ডিসি মিঙ্গা শেরপার সঙ্গে কথা বললাম। আধ ঘণ্টারও কম সময় আগে ঘটেছে দুর্ঘটনাটি।  কনোট গ্রামে। রামনগর থেকে উধমপুর যাচ্ছিল পাবলিক ট্রান্সপোর্টের ওই বাসটি। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করা হয়। বেশকিছু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য সমস্ত রকমের সহযোগিতা দেওয়া হচ্ছে। চিকিৎসা সংক্রান্ত সাহায্যের জন্য আহতদের স্থানান্তরিত করা হবে। গুরুতর আহতদের আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আমি ক্রমাগত যোগাযোগ রেখে চলেছি। এর পাশাপাশি রাজিন্দর শর্মার নেতৃত্বাধীন স্থানীয় কর্মীদের সঙ্গেও যোগাযোগ রেখেছি।'

অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, "উধমপুরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হৃদয়বিদারক। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বর তাদের শক্তি দিন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমি জেলা প্রশাসন, পুলিশ, এসডিআরএফ এবং স্বাস্থ্য বিভাগকে ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি।"

 

উধমপুরের সরকারি মেডিক্যাল কলেজ (জিএমসি) ও সংশ্লিষ্ট হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা. সঞ্জীব গুপ্তা জানিয়েছেন, আহতদের জিএমসি উধমপুরে আনা হচ্ছে এবং দুর্ঘটনায় নিহতদের দেহ উদ্ধারের চেষ্টা চলছে।

গত ডিসেম্বরে অন্ধ্রপ্রদেশের আল্লুড়ি জেলায় তুলসিপাকালু গ্রামের কাছে একই রকম দুর্ঘটনা ঘটে। পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাতে পড়ে যায় যাত্রীবাহী একটি বাস। দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়। জখম হন অনেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party Protests: মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...
মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget