এক্সপ্লোর

Pahalgam Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে বড় সিদ্ধান্ত! কাশ্মীরে বন্ধ একাধিক ট্যুরিস্ট স্পট, তালা ঝুলল রিসর্টে

Kashmir Attack: পহেলগাঁওকাণ্ডের সাতদিনের মাথাতেও অধরা জঙ্গিরা। হামলাকারী জঙ্গিদের স্কেচ সামনে আসলেও ধরা পড়েনি কেউ।

নয়া দিল্লি: পহেলগাঁওতে গণহত্যার পর নিরপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হল কাশ্মীর উপত্যকার। ৪৮টি পর্যটনস্থল পর্যটকদের জন্য বাদগামের ইউসমার্গ, তুসাময়দান ও দুধপাথরি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধের তালিকায় রয়েছে জনপ্রিয় আহারওয়াল জলপ্রপাত, কৌসরনাগ, কুপওয়াড়ার বাঙ্গুস উপত্যকা। পর্যটকদের জন্য দরজা বন্ধ সিন্থান টপের। তালিকায় রয়েছে রামপোরা, রাজপোরা, ভেরিনাগ, আস্তানমার্গ ভিউ পয়েন্ট, আস্তানমার্গ প্যারাগ্লাইডিং। এছাড়াও রিসর্ট, রেস্তোরাঁ, হোটেলও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 

জঙ্গি হামলার পর পর্যটকশূন্য হয়ে পড়েছে পহেলগাঁও। বৈসরন ভ্যালি, বেতাব ভ্যালি যাওয়ার রাস্তা বন্ধ। রাস্তায় টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। ফাঁকা হোটেল। ভরা মরশুমে ব্যবসা লাটে উঠেছে। কাজ হারিয়েছেন প্রায় ৮০ শতাংশ হোটেলকর্মী। রোজগার নেই ট্যাক্সি চালক ও ঘোড়াওয়ালাদের।                                            

পহেলগাঁওকাণ্ডের সাতদিনের মাথাতেও অধরা জঙ্গিরা। হামলাকারী জঙ্গিদের স্কেচ সামনে আসলেও ধরা পড়েনি কেউ। এই আবহে মাথাচাড়া দিচ্ছে ২টি সম্ভাবনা। এক, তবে কি কাশ্মীরের উপত্যকাতেই কোথাও লুকিয়ে রয়েছে জঙ্গিরা? নাকি পাক অধিকৃত কাশ্মীরে পালিয়ে গিয়েছে তারা? জঙ্গিদের ধরতে ইতিমধ্যেই চলছে তল্লাশি অভিযান। বিভিন্ন জঙ্গল-সহ স্থানীয়দের বাড়িতে ঢুকে তল্লাশি চালাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনী। অন্যদিকে, সীমান্তবর্তী এলাকাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। 

এদিকে, পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর ফের জম্মু কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা। পরপর চারদিন সীমান্তে গুলিবর্ষণ পাক সেনার। বিনা প্ররোচনায় গতকাল মধ্যরাতে কুপওয়াড়া ও পুঞ্চ জেলার কাছে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি ছুড়তে শুরু করে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী।                                                 

অন্যদিকে, জল-স্থল-আকাশ পহেলগাঁওয়ের হামলার বদলা নিতে স্ট্যান্ডবাই মোডে ভারতের তিন সামরিক বাহিনী। গতকালই নরেন্দ্র মোদি বলেছিলেন, পহেলগাঁওয়ের হামলার পর ভারতের রক্ত ফুটছে। আর ভারতের এই গর্জনে দিশেহারা হয়ে, পরমাণু হামলার হুমকি দিচ্ছে পাকিস্তান। সেদেশের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেছেন - "আমাদের কাছে ১৩০টি পারমাণবিক অস্ত্র আছে, সেগুলিকে শুধুমাত্র মডেল বানিয়ে রাখার জন্য নয়।"                                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
Politics: 'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
Paschim Medinipur: জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের

ভিডিও

Diamond Harbour Sebashray: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর PA সুমিত রায় ছাড়া খোকন বেহরার নামেও FIR
TMC 21st July : মেয়ো রোডে 'ঋতব্রত-তৃণমূল'র ২১ জুলাইয়ের সমাবেশ, প্রস্তুতি নিয়ে বৈঠকে নেতৃত্ব
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড সুপারস্টার কাজল
Suvendu Adhikari: শ্যাম স্টিলের ভূমি পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যে আরও এক নতুন কারখানার শিল্পের ভিত্তিস্থাপন
Agnimitra Paul : 'আগের সরকার রেলওয়ে ব্রিজ করতে দেয়নি', বহরমপুরের দুর্ঘটনা প্রসঙ্গে পুরমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget