এক্সপ্লোর

Jammu News : জম্মুতে ভয়াবহ অগ্নিকাণ্ড ! দাউ দাউ করে জ্বলল গোটা বাজার, পুড়ে ছাই হোটেল

অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জম্মু : রাত বিরেতে ভয়ঙ্কর কাণ্ড জম্মুতে। দাউদাউ করে জ্বলতে শুরু করে রেলওয়ে স্টেসনের নিকটবর্তী  শিব মার্কেট (Shiva Market)। আগুনের লেলিহান শিখা মুহূর্তে গ্রাস করে নেয় একের পর এক দোকান। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিপাশ। শেষ পাওয়া খবর অনুসারে, ঘটনায়  ১৫টিরও বেশি দোকান এবং একটি হোটেল একেবারে পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান , এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জম্মুর  রেলওয়ে স্টেশনের কাছে শিবা মার্কেটের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার রাতে একে একে ১৫টিরও বেশি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। একটি হোটেল  পুড়ে ছারখার হয়ে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, কালো ধোঁয়ায় ঢাকে বাজার।   

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, রবিবার রাতে হঠাৎ করেই একটি দোকানে আগুন দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই ছড়াতে শুরু করে আগুন।  ঘনবসতিপূর্ণ এই বাণিজ্যিক এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সময় লাগেনি বেশি। কিছুক্ষণের মধ্যেই একের পর এক দোকান আগুনের গ্রাসে চলে যায়। বাজারের উপর ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছিল কয়েক কিলোমিটার দূর থেকেও। আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী  এবং জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। শুরু হয় আগুন নেভানোর কাজ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরাও। কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এই অগ্নিকাণ্ডে বহু দোকান পুড়ে যায়। ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেক দোকানদারের সারা জীবনের সঞ্চয় এবং ব্যবসার সামগ্রী আগুনে পুড়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। চারিদিকে হাহাকারের ছবি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রকৃত ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত নির্দিষ্ট করে জানায়নি প্রশাসন । তবে প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির অনুমান করা হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, এই অগ্নিকাণ্ডের ফলে বহু ব্যবসায়ী ও তাঁদের পরিবারের দু বেলা দুমুঠো খাবার জোটানো মুশকিল হয়ে যেতে পারে। 

এখনও পর্যন্ত  আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের একাংশের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট (Electrical Short Circuit) থেকে আগুনের সূত্রপাত হতে পারে।  আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। দোকানদার ও স্থানীয় বাসিন্দারা নিজেদের জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করেন। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  জম্মু রেলওয়ে স্টেশন (Jammu Railway Station)-এর কাছের এই  শিব মার্কেটটি একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকা। এখানে বহু দোকান ও লজ রয়েছে।  আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যধিক বেশি  বলেই মনে করা হচ্ছে।     

এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর মেলেনি। তবে ক্ষতিগ্রস্ত দোকান ও হোটেলের সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব এবং অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

ABP Ananda Top 10, 26 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 26 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
Amit Shah: 'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
Earthquake Hits Afghanistan : কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari:
Mangalkote Chaos: গ্রাম দখল করা নিয়ে মঙ্গলকোটে দুই গোষ্ঠীর সংঘর্ষ, এলাকায় তুমুল উত্তেজনা
Kolkata Medical College: চিকিৎসার 'গাফিলতিতে' নাবালকের মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভ পরিবারের
Aj Banglay LIVE: চোরবাগান বিপর্যয়ের তদন্তে প্রশ্নে পুলিশের ভূমিকা। CJP-কে আক্রমণে মুখ্য়মন্ত্রী। Chorbagan Incident
Laxmi Puja 2026: পরিবারের সদস্যদের নিয়ে মা লক্ষ্মীর আরাধনায় বর্ষীয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্য়ায়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gitanjali Express: ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
Naseeruddin Shah: 'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
AFG vs BAN: নিয়ম ভেঙে বোলিং! বিশ্বক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, বাংলাদেশের অভিযোগের পরই শুরু তোলপাড়
নিয়ম ভেঙে বোলিং! বিশ্বক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, বাংলাদেশের অভিযোগের পরই শুরু তোলপাড়
Weather Update: মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
Jhilam Gupta: অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?
অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?
Tomorrow Horoscope: মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
Viral News: লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
Suvendu Adhikari : 'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
Embed widget