এক্সপ্লোর

জেনারেল আটলান্টিককে ১.৩৪ শতাংশ শেয়ার বেচে ৬,৫৯৮ কোটি টাকা তুলবে জিও

এশিয়া মহাদেশে এটাই জেনারেল আটলান্টিকের সব থেকে বড় বিনিয়োগ।

কলকাতা: এক মাসের মধ্যে ৪ দফা বিদেশি বিনিয়োগ টেনেছে রিলায়েন্স জিও। ফেসবুক, সিলভার লেক ও ভিস্তা ইকুইটির পর এবার তারা ৬৫৯৮.৩৮ কোটি টাকা তুলতে চলেছে মার্কিন বিনিয়োগকারী সংস্থা জেনারেল আটলান্টিককে শেয়ার বেচে। এর ফলে জিও প্ল্যাটফর্মসের ইকুইটি ভ্যালু হচ্ছে ৪.৯১ লাখ কোটি ও এন্টারপ্রাইজ ভ্যালু ৫.১৬ লাখ কোটি টাকা। এই টাকা জেনারেল আটলান্টিক বিনিয়োগ করবে ১.৩৪ শতাংশ শেয়ারের বিনিময়ে। এশিয়া মহাদেশে এটাই জেনারেল আটলান্টিকের সব থেকে বড় বিনিয়োগ। ফেসবুক জিও-র ৯.৯ শতাংশ শেয়ার কিনেছে ৪৩,৫৭৪ কোটি টাকার বিনিময়ে। সিলভার লেক পার্টনার্স ১.১৫ শতাংশ সেয়ার কিনেছে ৫,৬৫৫.৭৫ কোটি টাকায়। আর ভিস্তা ইকুইটি কিনেছে ২.৩২ শতাংশ শেয়ার, ১১,৬৩৭ কোটি টাকায়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি বলেছেন, জেনারেল আটলান্টিকও তাঁদের ডিজিটাল সোসাইটি ফর ইন্ডিয়া দর্শনে বিশ্বাসী, ১৩০ কোটি ভারতীয়ের জীবনে ডিজিটাইজেশন যে সমৃদ্ধি আনতে পারে তা আন্তরিকভাবে বিশ্বাস করে তারা। তাদের ৪০ বছরের আন্তর্জাতিক দক্ষতা ও প্রযুক্তিগত ক্ষেত্রে কৌশলগত অভিজ্ঞতা জিও-র উপকার করবে। জিও-তে যেভাবে পরপর বিপুল অর্থের বিদেশি বিনিয়োগ হচ্ছে তাতে পরিষ্কার, বিনিয়োগকারীরা বিশ্বাস করছেন, অনলাইন থেকে অফলাইন- জিও এগিয়ে রয়েছে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের থেকে। অল্পদিন আগে তারা শুরু করেছে অনলাইন রিটেল জিও মার্ট, হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়ে জিনিসপত্র সরবরাহ করছে। আবার বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, জিও হোয়াটসঅ্যাপের সুযোগ নিয়ে উইচ্যাটের মত সুপার অ্যাপ লঞ্চ করতে পারে। যদিও এর সম্ভাবনা কম, কারণ ফেসবুক এ ধরনের কাজ আন্তর্জাতিকভাবে কখনওই করেনি আর জিও-র ৪ ডজনেরও বেশি অ্যাপের নিজস্ব ইকোসিস্টেম রয়েছে।

সেরা শিরোনাম

Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget