এক্সপ্লোর

২ বছরের জন্য বন্ধ রেখে জেএনইউ ফের খোলা হোক সুভাষ বসুর নামে নামকরণ করে, দাবি বিজেপি এমপির

সম্প্রতি জেএনইউ অশান্ত হয়েছে কর্তৃপক্ষের হস্টেল ফি বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে পড়ুয়াদের বিক্ষোভ, আন্দোলনের জেরে। কর্তৃপক্ষ বর্ধিত ফি আংশিক প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও তা মানতে নারাজ পড়ুয়ারা।

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) দুবছরের জন্য বন্ধ রেখে সেখান থেকে সমাজবিরোধীদের বের করে দিয়ে ফের চালু করা হোক, আর তার নতুন নামকরণ হোক সুভাষ চন্দ্র বসুর নামে। এমনই দাবি করলেন সুব্রহ্মণ্যম স্বামী। বিজেপি এমপি আজ এখানে এক অনুষ্ঠানের ফাঁকে বলেছেন, দেশে নেহরুর নামে অনেক প্রতিষ্ঠান আছে। নতুন নামকরণের পর বসুর নামও পড়ুয়াদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। সম্প্রতি জেএনইউ অশান্ত হয়েছে কর্তৃপক্ষের হস্টেল ফি বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে পড়ুয়াদের বিক্ষোভ, আন্দোলনের জেরে। কর্তৃপক্ষ বর্ধিত ফি আংশিক প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও তা মানতে নারাজ পড়ুয়ারা। এদিকে জেএনইউ প্রশাসন যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে, তারা সুপারিশ করল, পরিষেবা ও অন্যান্য সুযোগসুবিধার জন্য যে ছাড় মেলে, তা শুধুমাত্র গরিবি রেখার নীচের পড়ুয়াদের নয়, বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রীকেই দেওয়া হোক। গতকাল রিপোর্ট দিয়েছে তারা। কমিটি জেএনইউ হস্টেলে পরিষেবা ও সুযোগসুবিধা বাবদ আনুমানিক খরচ খতিয়ে দেখেছে, যা মাসে ২০০০ টাকা (ইলেকট্রিসিটি ও ৩০০ টাকা জলের চার্জ সহ)। তাদের প্রস্তাব, মাসে ২ হাজারের বদলে সবার কাছ থেকেই ১০০০ টাকা করে নেওয়া হোক পরিষেবা ও ইউটিলিটি চার্জ হিসাবে। এছাড়া কমিটি সব বৈধ বিপিএল পড়ুয়ার কাছ থেকে ইউটিলিটি ও পরিষেবা খরচ বাবদ চার্জ ৭৫ শতাংশ কম নেওয়া হোক। অর্থাত মাসে ২০০০-এর পরিবর্তে চার্জ হোক ৫০০ টাকা। বাকি সবার ক্ষেত্রে চার্জে ৫০ শতাংশ ছাড় দেওয়া হোক। এর ফলে পড়ুয়াদের সদর্থক বার্তা দেওয়া যাবে বলে মত কমিটির। এদিকে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটিও শীঘ্রই রিপোর্ট জমা দেবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget