এক্সপ্লোর

JP Nadda : পশ্চিমবঙ্গে নতুন ইতিহাস রচনা করবে বিজেপি, আশ্বাস নাড্ডার

JP Nadda's assurance : "বাংলায় ভোটের পর ৫৩ জন কর্মী খুন হয়েছেন। লক্ষাধিক কর্মী ঘরছাড়া। তা সত্ত্বেও বাংলার মানুষ বিজেপির পাশে দাঁড়িয়েছে। প্রাপ্ত ভোট ৩৮ শতাংশ হয়েছে, ৭৭টি আসন পেয়েছে বিজেপি।"

নয়া দিল্লি : রাজ্যে ক্ষমতা দখলের জন্য ব্যাপক প্রচার চালিয়েও শেষ রক্ষা হয়নি। তৃতীয় বারের জন্য ক্ষমতায় প্রত্যাবর্তন হয়েছে তৃণমূলের। তা বলে পশ্চিমবঙ্গ থেকে নজর সরেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। অন্তত দলের কর্মসমিতির বৈঠক থেকে সেই নির্যাসই উঠে এসেছে। "পশ্চিমবঙ্গে বিজেপি নতুন ইতিহাস লিখবে", নেতৃত্বকে এই আশ্বাস দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

আজ রাজধানীতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন- স্বপন দাশগুপ্ত, অনুপম হাজরা, কৈলাস বিজয়বর্গীয়রা। তাঁদের সামনেই নাড্ডা আশ্বাস দেন, পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বাস দিতে চাই যে আমরা আপনাদের সঙ্গে থাকব। রাজ্যে আমরা নতুন ইতিহাস রচনা করব।       

কর্মসমিতির বৈঠকে বাংলায় হিংসার অভিযোগেও সরব হয় বিজেপি। "বাংলায় ভোটের পর ৫৩ জন কর্মী খুন হয়েছেন। লক্ষাধিক কর্মী ঘরছাড়া। তা সত্ত্বেও বাংলার মানুষ বিজেপির পাশে দাঁড়িয়েছে। প্রাপ্ত ভোট ৩৮ শতাংশ হয়েছে, ৭৭টি আসন পেয়েছে বিজেপি।"  কর্মসমিতির বৈঠকে এই মন্তব্য করেন নাড্ডা। তিনি বলেন, "বাংলায় বিজেপি নতুন অধ্যায় রচনা করবে। বুথ স্তরে কর্মীদের মনের কথা শুনতে হবে।"

এই মর্মে দলের নেতাদের টার্গেট বেঁধে দেন নাড্ডা। ২৫ ডিসেম্বরের আগে বুথ স্তরে কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করে ফেলার নির্দেশ দেওয়া হয়। সভাপতি বলেন, প্রত্যেক বুথে মন কি বাত শুনতে হবে। তাঁর দাবি, প্রত্যেক ভোটে বিজেপির ভোট বেড়েছে। এমনকী জম্মু ও কাশ্মীরেও বিজেপি ভাল ফল করছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বিজেপি-তে রক্তক্ষরণ অব্যাহত রয়েছে। সম্প্রতি তৃণমূলে প্রত্যাবর্তন হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের। আগরতলায় অভিষেকের সভামঞ্চে দাঁড়িয়ে পুরনো দলে ফেরেন তিনি। তার আগে তৃণমূলে যোগ দেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়। এই অবস্থায় গতকাল জয় বন্দ্যোপাধ্যায়ও অসন্তোষ প্রকাশ করে বলেন, "আমি বিজেপি ছাড়ছি। এছাড়া আমার কোনও উপায় ছিল না।"

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
ABP Ananda Top 10, 15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget