এক্সপ্লোর

1 July New Rule : ১ জুলাই থেকে বদলে গেল ৫ বড় নিয়ম! সরাসরি প্রভাব পকেটে, না জানলে ধাক্কা খাবেন

July 2026 New Rules: ১ জুলাই ২০২৬ থেকে ITR ফাইলিং, Aadhaar আপডেট, পাসপোর্ট ফি, SBI-HDFC ক্রেডিট কার্ড ও RBI-র নতুন নিয়ম কার্যকর। জেনে নিন আপনার উপর কী প্রভাব পড়বে।

নতুন মাস মানেই একগুচ্ছ নতুন নিয়ম। ১ জুলাই ২০২৬ থেকে দেশের কোটি কোটি মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেন ও ব্যক্তিগত পরিষেবার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হয়েছে। আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার সময়সীমা, Aadhaar আপডেট, পাসপোর্টের আবেদন ফি, SBI ও HDFC Bank-এর ক্রেডিট কার্ডের সুবিধা এবং RBI-এর নতুন নির্দেশিকা — সব ক্ষেত্রেই এসেছে বড় বদল। আপনি যদি চাকরিজীবী, ব্যবসায়ী, ক্রেডিট কার্ড ব্যবহারকারী বা শীঘ্রই পাসপোর্টের জন্য আবেদন করতে চান, তাহলে এই পরিবর্তনগুলি জানা অত্যন্ত জরুরি।

১. ITR ফাইলিংয়ের সময়সীমায় বড় পরিবর্তন

প্রতি বছর সাধারণত ৩১ জুলাই আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ দিন থাকে। তবে Assessment Year 2026-27-এর জন্য বিভিন্ন ITR ফর্মের ক্ষেত্রে আলাদা সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

 ৩১ জুলাই এর মধ্যে কাদের জমা করতে হবে ? 

  • ITR-1: যাঁদের বার্ষিক আয় ৫০ লক্ষ টাকা পর্যন্ত, মূলত বেতনভোগী করদাতা।
  • ITR-2: বেতন ছাড়াও যাঁদের মূলধনী লাভ (Capital Gain), বাড়ি থেকে আয়, পেনশন, বিদেশি আয় বা কৃষি আয় রয়েছে।

এই দুই ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই, ২০২৬।

ITR-3 ও ITR-4-এর শেষ তারিখ

ব্যবসা, পেশা, পার্টনারশিপ ফার্ম, সংস্থা এবং নির্দিষ্ট উচ্চ আয়ের করদাতাদের জন্য ITR-3 ও ITR-4 জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অগাস্ট, ২০২৬ করা হয়েছে।

সময়মতো ITR জমা না দিলে জরিমানা ও অন্যান্য আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে।

২. Aadhaar আপডেটে মিলবে বড় স্বস্তি

১ জুলাই ২০২৬ থেকে UIDAI আধার মোবাইল অ্যাপের মাধ্যমে ই-মেল আইডি আপডেটের জন্য নেওয়া ৭৫ টাকার ফি সম্পূর্ণ মকুব করেছে। এই সুবিধা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চালু থাকবে।

৩. SBI Credit Card ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম

SBI Card জানিয়েছে, ১ জুলাই থেকে PhonePe SBI Credit Card PURPLE এবং PhonePe SBI Credit Card SELECT BLACK-এর Reward Points নীতিতে পরিবর্তন হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী—

  • PhonePe-তে খরচের ক্ষেত্রে Reward Points সীমাবদ্ধ করা হয়েছে।
  • Online Spend-এর ক্ষেত্রেও Reward Points-এ ক্যাপ বসানো হয়েছে।
  • কয়েকটি নির্দিষ্ট বিভাগে আর Reward Points পাওয়া যাবে না।

৪. HDFC Bank Credit Card-এ বদল

১ জুলাই থেকে HDFC Bank-এর নির্দিষ্ট ক্রেডিট কার্ড গ্রাহকরা প্রতি ক্যালেন্ডার কোয়ার্টারে ৩টি বিনামূল্যের Domestic Airport Lounge Access পাবেন। তবে এই সুবিধা পেতে হলে আগের তিন মাসে কমপক্ষে ৬০,০০০ টাকা খরচ করতে হবে।

৫. পাসপোর্টের আবেদন ফি বেড়েছে

১ জুলাই থেকে কেন্দ্র সরকার পাসপোর্টের আবেদন ফি সংশোধন করেছে।

নতুন নিয়ম অনুযায়ী—

  • নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের আবেদন ফি বেড়ে হয়েছে প্রায় ৫,০০০ টাকা।
  • ৬০ পাতার সাধারণ পাসপোর্ট বা তার পুনর্নবীকরণের আবেদন ফি ৩,৫০০ টাকা।

যাঁরা শীঘ্রই পাসপোর্টের জন্য আবেদন করবেন, তাঁদের নতুন ফি অনুযায়ী আবেদন করতে হবে।

এক নজরে ১ জুলাই ২০২৬-এর বড় পরিবর্তন

  • ITR-1 ও ITR-2 জমার শেষ তারিখ ৩১ জুলাই।
  • ITR-3 ও ITR-4 জমার সময়সীমা ৩১ অগাস্ট।
  • Aadhaar-এ ই-মেল আপডেট এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে।
  • SBI Credit Card-এর Reward Points নীতিতে পরিবর্তন।
  • HDFC Credit Card-এ Lounge Access-এর নতুন শর্ত।
  • Passport আবেদন ফি বৃদ্ধি।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
Advertisement

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget