এক্সপ্লোর

BJP News: বিজেপি-তে নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না? দল ছাড়ছেন একসময়ের ‘সিঙ্ঘম’, আলাদা পার্টি গড়বেন

K Annamalai: তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি কে আন্নামালাই এবার দল ছাড়ছেন। বিজেপি-তে নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না।

চেন্নাই: তামিলনাড়ুর রাজনীতিতে নয়া মোড়। সেখানে বিজেপি ছাড়ছেন কে আন্নামালাই। গত বছরও বিজেপি-র রাজ্য সভাপতি ছিলেন তিনি। সোমবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন তিনি। তাঁকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। সূত্রের খবর, বিজেপি-তে নিজের কোনও ভবিষ্যৎ বা সুযোগ দেখতে পাচ্ছেন না আন্নামালাই। (K Annamalai)

সদ্য সমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে বিজেপি মাত্র একটিতে জয়ী হয়েছে। AIADMK-র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গতবছরই আন্নামালাইকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। তার পর বিধানসভা নির্বাচন মিটতেই গেরুয়া শিবিরের থেকে দূরত্ব বাড়াতে শুরু করে আন্নামালাইয়ের। (BJP News)

দিল্লি যেতে গতকাল যে গাড়িতে চেপে চেন্নাই বিমানবন্দরে পৌঁছন আন্নামালাই, তাতে বিজেপি-র পতাকাও ছিল না, দলের প্রতীকীচিহ্নও ছিল না। সেখানে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়ে বলেন, “একটু অপেক্ষা করুন। আমরা বসব, দু’দিনের মধ্যে বসব।” আন্নামালাইয়ের ঘনিষ্ঠ সূত্রে খবর, বিজেপি-তে নিজের জন্য কোনও সুযোগ বা ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না তিনি। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: আলোর ঝলকানি, জোর বিস্ফোরণ, দুলে উঠল চারপাশ, আমেরিকায় উল্কা বিস্ফোরণ, তীব্রতা ৩০০ TNT-র সমতুল্য

তাহলে কি অন্য দলে যোগ দেবেন আন্নামালাই, না কি নিজের পৃথক দল গড়বেন? দ্বিতীয় সম্ভাবনাই জোরাল বলেই জানা যাচ্ছে। প্রথমে বৃহত্তর আন্দোলনে নামার লক্ষ্য রয়েছে তাঁর।  তার পর নিজের দলের সূচনা করবেন। ইতিমধ্যেই আন্নামালাইয়ের সমর্থকরা তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আগামী ৪ জুন জন্মদিন আন্নামালাইয়ের। তার আদে জায়গায় জায়গায় তাঁর নামে পোস্টার, ব্যানার দেখা গিয়েছে, যাতে লেখা, ‘আমাদের নেতা, আমাদের দেবেন’।

৪১ বছর বয়সি আন্নামালাই প্রাক্তন IPS অফিসার। বিজেপি-র তরফে তাঁকে রাজ্যসভার টিকিটের প্রস্তাবও দেওয়া হয় বলে খবর। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। আন্নামালাই যে আন্দোলনে নামার পরিকল্পনা করছেন, তাতে সমমনস্ক, বিভিন্ন ক্ষেত্রের ইচ্ছুক মানুষরা শামিল হতে পারেন। আগে থেকেই ‘We Are The Leaders’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান আন্নামালাই। সেটিও তাঁর রাজনৈতিক পরিকল্পনার অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী বিধানসভা নির্বাচনে আন্নামালাই নিজের দল নিয়ে উপস্থিত হতে পারেন।

আরও পড়ুন: এই কি মহাপ্রলয়? ভয়ঙ্কর দৃশ্য মরুরাজ্যে, ধুলোঝড়ে ভরদুপুরে আঁধার নেমে এল, স্তব্ধ হয়ে গেল জনজীবন

বেশ কিছু দিন ধরেই বিজেপি-তে বেসুরো শোনাচ্ছিল আন্নামালাইকে। বেশ কিছু বিষয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। বিশেষ করে CBSE বোর্ডে তিন ভাষা বাধ্যতামূলক করা নিয়ে সরব হন। ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি রয়েছে আন্নামালাইয়ের। IIM লখনউ থেকে MBA করেছেন। সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পুলিশের চাকরি বেছে নেন। কর্নাটকের IPS অফিসার থাকাকালীন ‘সিঙ্ঘম’ তকসা সেঁটে যায় তাঁর নামের পাশে। ২০২০ সালে বিজেপি-তে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই তামিলনাড়ু বিজেপি-র সহ-সভাপতি করা হয় তাঁকে। এল মুরুগান কেন্দ্রে মন্ত্রী হওয়ার পর রাজ্য সভাপতির দায়িত্ব হাতে পান। 

তামিলনাড়ুতে বিজেপি-র খুঁটি মজবুত করেন আন্নামালাই-ই। একেবারে তৃণমূলস্তরে বিজেপি-কে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। ব্যাপক প্রচার অভিযান চালান, দলের সংগঠনের প্রসার ঘটান। কিন্তু তার পরও বিজেপি নেতৃত্ব AIADMK-র সঙ্গে জোটে যাওয়ায় তিনি ক্ষুণ্ণ হন। জানা যায়, ই পালানিস্বামীর দাবি মেনেই আন্নামালাইকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দলে ক্রমশ কোণঠাসা হতে শুরু করেন আন্নামালাই। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও অংশ নেননি তিনি। দলের প্রচারেও তেমন ভূমিকা ছিল না। এবার সরাসরি দল ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলেন।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Advertisement

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget