এক্সপ্লোর

Kakoli Ghosh Dastidar : লাল-পেড়ে শাড়িতে কাকলি, মোদি-শাহের সঙ্গে এক্কেবারে প্রথম সারিতে, বৈঠকে যোগ দেওয়ার আগেই বললেন ...

Kakoli Ghosh Dastidar : প্রথম সারিতে বসেছেন নরেন্দ্র মোদি, রাজনাথ সিংহ, অমিত শাহরা। দেখা যায় সেই সারিতেই বসেছেন কাকলি ঘোষ দস্তিদার।


বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি :  প্রথমে তৃণমূলে বিদ্রোহ ঘোষণা, তারপর NCPI-তে মিশে যাওয়া এবং NDA-কে সমর্থনের ঘোষণা। আপাতত এই অবধি এগিয়েছেন লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। তবে NCPI-এর আবেদনের ভিত্তিতে এখনও তাদের পৃথক ব্লক আখ্য়া দেওয়া হয়নি। কেবলমাত্র লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য় আগে যে আসন বরাদ্দ ছিল, তা এখন বরাদ্দ করা হয়েছে, NCPI-এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের জন্য়। প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে পাঠিয়ে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। এই আবহেই এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন এনসিপিআই সাংসদরা। 

মঙ্গলবার এনডিএ-র বিশেষ বৈঠকে যোগ দিলেন এনসিপিআই সাংসদরা। একে একে এলেন কাকলি ঘোষ দস্তিদার। লাল-পেড়ে গরদ শাড়ি পরে ঢুকলেন । কাকলির সঙ্গেই এলেন সাংসদ শতাব্দী রায়। এরপর সায়নী ঘোষও। দেখা গেল সুস্মিতা দেবকে। দিল্লিতে এই NDA সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ তথা NCPI নেত্রী কাকলি ঘোষ দস্তিদার এই বৈঠকে যোগ দেওয়ার আগেই সংবাদ মাধ্যমকে বলেন, দাঁড়ান বৈঠকটা হোক, তারপর কথা বলি ? দেখা যাক কী হয়।  বৈঠকে যাওয়ার আগে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে কাকলি ঘোষ দস্তিদার বলেন, “হ্যাঁ, আমি যাচ্ছি। বৈঠক হোক, তারপর কথা বলব।” এদিন দেখা যায় বৈঠকে এক্কেবারে প্রথম সারিতে বসেছেন নরেন্দ্র মোদি, রাজনাথ সিংহ, অমিত শাহরা। দেখা যায় সেই সারিতেই বসেছেন কাকলি ঘোষ দস্তিদার। এই ছবি নিঃসন্দেহেই জল্পনা বাড়িয়েছে। প্রশ্ন উঠছে , এবার কি সত্যিই এনসিপিআই বিজেপিতে মিশে যাবে?   

এদিন বৈঠকে যোগ দিয়েছেন, শতাব্দী রায়, সায়নী ঘোষ, শর্মিলা সরকার, রচনা বন্দ্যোপাধ্যায়রা। কিন্তু  NDA বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সারিতে কাকলি ঘোষ দস্তিদারের বসার বিষয়টিও যথেষ্ট চর্চায়।  যদিও এখনও পর্যন্ত কাকলি ঘোষ দস্তিদার বা অন্য কোনও সাংসদের তরফে বিজেপিতে যোগদানের বিষয়ে ঘোষণা করা হয়নি। আগামী দিনে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের রাজনৈতিক অবস্থান কোন দিকে যায়, সেটাই এখন দেখার বিষয়। NDA-র সঙ্গে তাঁদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় কি না —সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল। আগামী দিনে বিজেপির সঙ্গে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সম্পর্ক কোন পথে এগোয়, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।                      

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget