এক্সপ্লোর

বিচ্ছেদের পর সন্তানের অধিকারই কি কাঁকুড়গাছিতে খুনের কারণ? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

কাঁকুড়গাছির শ্বশুরবাড়িতে অমিতের ল্যাপটপ ব্যাগ থেকে মিলেছে গুলিভর্তি ম্যাগাজিন। এটা দেখে তদন্তকারীদের অনুমান, খুনের পরিকল্পনা করেই শ্বশুরবাড়িতে চড়াও হয়েছিলেন পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অমিত।

কলকাতা: কাঁকুড়গাছিতে অভিজাত আবাসনে জোড়া মত্যুর ঘটনায়। শাশুড়িকে খুন করার অভিযোগে অভিযুক্ত জামাই। খুনের পর আত্মঘাতী হয় জামাই। সেই ঘটনা কার্যত নড়িয়ে দেয় পুলিশকে। কেন খুন ? সম্পর্ক নিয়ে টানাপোড়েন? ছেলের সামনেই কি মাকে খুন? অস্ত্র এল কোত্থেকে? প্রাথমিক তদন্তে উঠে আসছে নানা তথ্য। পুলিশ সূত্রের খবর, সোমবার অভিযুক্ত জামাই অমিত অগ্রবাল শ্বশুরবাড়িতে আসে। কিছুক্ষণ পরেই শ্বশুর ও শাশুড়ির সঙ্গে তার বচসা শুরু হয়। এরপরই শাশুড়িকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। শ্বশুরকে লক্ষ্য করেও গুলি চালায় সে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা পান তিনি। এরপর অভিযুক্ত আত্মঘাতী হন। প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে খবর, অমিত অগ্রবালের সুইসাইড নোট থেকে মিলেছে শ্বশুর-শাশুড়ি সহ তিনজনের নাম। সেখানে শ্বশুরবাড়ির প্রতি অমিতের রাগ, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। সন্তানের সঙ্গে বিচ্ছেদের জন্য শ্বশুরবাড়ির সদস্যদেরই দায়ী করেন তিনি। পাশাপাশি, বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ডের অভিজাত আবাসনে অমিতের স্ত্রী শিল্পীর মৃতদেহের পাশ থেকেও উদ্ধার হয়েছে একই ধরনের একটি নোট। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি সম্ভবত বেআইনি। সন্তানকে বেলঘরিয়ায় দাদার বাড়িতে রেখে আগ্নেয়াস্ত্রটি নিয়ে কাঁকুড়গাছিতে শ্বশুরবাড়িতে চড়াও হন অমিত। তদন্তকারীরা জেনেছেন, শনিবার বেঙ্গালুরুতে স্ত্রীর ফ্ল্যাটে যায় অমিত। ঢুকতে না পারায়, রবিবার জোর করেই ফ্ল্যাটে ঢোকে। শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ছেলের সামনেই খুন কিনা, খতিয়ে দেখছে পুলিশ। ১০ বছরের ছেলেকে বারবার জিগ্যেস করা হলেও তেমন কোনও সদুত্তর মেলেনি বলেই সূত্রের খবর। পুলিশ সূত্রে খবর, ১৫ বছর আগে বিয়ে হয় অমিত অগ্রবাল ও শিল্পী ঢনঢনিয়ার। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দম্পতি থাকতেন বেঙ্গালুরুতে। ২ বছর আগে বিবাহ বিচ্ছেদের মামলা রুজু হওয়ার পর, হুগলির উত্তরপাড়ার বাড়িতে চলে আসেন অমিত। তবে মাঝেমধ্যেই মামলার শুনানির জন্য যেতেন বেঙ্গালুরুতে। এবার মামলার শুনানি নাকি, স্ত্রীকে খুনের পরিকল্পনা করে সেখানে যান, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বোর্ডিং পাসের তথ্য থেকে জানা গিয়েছে, ১০ বছরের ছেলেকে নিয়ে গতকাল দুপুর ৩টেয় কলকাতায় পৌঁছন অমিত। ছেলেকে বেলঘরিয়ায় দাদার বাড়িতে রেখে, বিকেল ৫টার পর যান কাঁকুড়গাছির শ্বশুরবাড়িতে। সেখানে বাদানুবাদ চলাকালীন সেভেন এম এম পিস্তল থেকে গুলি চালিয়ে শাশুড়িকে খুন করেন, আত্মঘাতী হন। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হওয়া নোটটি কখন লেখা হয়, তাও খতিয়ে দেখছে পুলিশ। সম্পত্তি সংক্রান্ত বিবাদ, নাকি সম্পর্কের টানাপোড়েনের জের, কী কারণে স্ত্রী ও শাশুড়িকে খুন, খতিয়ে দেখা হচ্ছে। কাঁকুড়গাছির শ্বশুরবাড়িতে অমিতের ল্যাপটপ ব্যাগ থেকে মিলেছে গুলিভর্তি ম্যাগাজিন। এটা দেখে তদন্তকারীদের অনুমান, খুনের পরিকল্পনা করেই শ্বশুরবাড়িতে চড়াও হয়েছিলেন পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অমিত। পুলিশ সূত্রে খবর, শাশুড়িকে তাক করে প্রথমবার অমিতের ফলস্ ফায়ারিং। দ্বিতীয় গুলি দরজায় লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। তৃতীয় গুলির পর অমিতের শাশুড়ি ললিতা ঢলঢনিয়া রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget