এক্সপ্লোর

Covid Vaccine: ৪০ দিনে ২২ জনের হার্ট অ্যাটাকে মৃত্যু রাজ্যে, কোভিড ভ্যাকসিনের উপর সন্দেহ ! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Covid 19 Vaccine: কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে সাম্প্রতিক দিনগুলিতে হাসান জেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

Karnataka News: কর্ণাটকের হাসান জেলায় গত ৪০ দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে আর এর ফলে রাজ্যের স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন গভীর দুশ্চিন্তায় পড়েছেন। রাজ্য সরকার এই অস্বাভাবিক পরিস্থিতির জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে, হাসানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে একটি বিশেষজ্ঞের দল। তারা এই মৃত্যুর কারণ অনুসন্ধান করবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মতে মৃতদের অনেকেই ছিলেন তরুণ, এবং কয়েকজন ছিলেন মধ্যবয়স্ক। কিন্তু তাদের কোনও হৃদরোগের সমস্যা ছিল না। এই ঘটনায় জনস্বাস্থ্য নিয়ে নতুন প্রশ্নের সম্মুখীন হয়েছেন নাগরিকরা। এই জেলায় হৃদরোগে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছে। ৩০ জুন আরও চারজনের মৃত্যু হয়েছে আর তা নিয়ে গত ৪০ দিনে মোট ২২ জনের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। তথ্য অনুসারে ২২ জনের মৃত্যুর মধ্যে ৫ জনের বয়স ছিল ১৯ থেকে ২৫ বছরের মধ্যে এবং ৮ জনের বয়স ছিল ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। মাত্র কয়েকজনের বয়স ছিল ৬০ বা এর বেশি। তরুণদের মধ্যে এই হৃদরোগের ক্রমবর্ধমান ঝুঁকি চিকিৎসক এবং স্বাস্থ্যবিভাগের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে সাম্প্রতিক দিনগুলিতে হাসান জেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ৪০ দিনে ২২ জনের পরপর মৃত্যু কোনও স্বাভাবিক ঘটনা হতে পারে না। এই ঘটনার বৈজ্ঞানিক পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার। সাধারণ মানুষের অধিকার আছে ঘটনার সত্য জানার আর তাই এই মৃত্যুর কারণ অনুসন্ধান করতে ও পরীক্ষা-নিরীক্ষা করতে জয়দেব ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার সায়েন্সেস অ্যান্ড রিসার্চের পরিচালক ডা. রবীন্দ্রনাথের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, ১০ দিনের মধ্যে এই কমিটিকে অনুসন্ধানের প্রতিবেদন জমা করতে বলা হয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসে রাজ্যের তরুণদের মধ্যে হৃদরোগের ঝুঁকি ও কোভিড ভ্যাকসিনের কোনও প্রতিকূল প্রভাব থাকতে পারে কিনা তা নিয়ে অনুসন্ধান করতে বলা হয়েছিল।

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া আরও বলেন যে, 'তাড়াহুড়ো করে কোভিড ভ্যাকসিনের অনুমোদন এবং সাধারণ মানুষের কাছে বিতরণও এই মৃত্যুর একটি কারণ হতে পারে, এটা অস্বীকার করা যাবে না। কারণ সম্প্রতি বিশ্বজুড়ে অনেক গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে কোভিড ভ্যাকসিন হৃদরোগের ক্রমবর্ধমান সংখ্যার একটি কারণ হতে পারে। বিজেপি এই বিষয়ে আমাদের সমালোচনা করার আগে তাদের বিবেককে জিজ্ঞাসা করা উচিত এই একই প্রশ্ন।' রাজ্য সরকারের তরফে সেই রাজ্যের বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে যথাযথ স্বাস্থ্য পরীক্ষা করাতে এবং সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
Space Mirror: আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন

ভিডিও

TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:
Arambagh News: এলাকায় অশান্তি, মারধরের অভিযোগে আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget