এক্সপ্লোর

Heart Attack : মুহূর্তে মৃত্যু ! এই একটি জেলায় হার্ট অ্যাটাক কাড়ছে একের পর এক প্রাণ ! বেশিরভাগই তরুণ

Heart Attack Death : বেঙ্গালুরু এবং মহীশূরের জয়দেব হাসপাতালের ইমার্জেন্সি ওপিডিতে রোগীর সংখ্যা ২০% বৃদ্ধি পেয়েছে, যা রীতিমতো চিন্তার।

বেঙ্গালুরু:  কোভিড হানার পর থেকে চড়ছে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার গ্রাফ। হৃদরোগের হাত থেকে রেহাই পাচ্ছে না তরতাজা যুবক-যুবতীরাও। এরই মধ্যে একটি জেলায় পরপর মৃত্যু হল হার্ট অ্যাটাকে। কর্ণাটকের হাসান জেলায় হৃদরোগে মৃত্যুর সংখ্যা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছেগত কয়েকদিনে । উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যা। শুধু সোমবারই হার্ট অ্যাটাকে তিনজনের মৃত্যু হয়েছে এক জেলায়। পরিসংখ্যান বলছে, মাত্র ৪০ দিনে মোট ২১ জনের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। আরও উদ্বেগের বিষয় হল, মৃতদের মধ্যে বেশির ভাগ   তরুণ-তরুণী।                

সোমবার জেপি নগর থেকে একটি মৃত্যুর খবর আসে। জানা যায়,  লেপাক্ষী বলে বছর পঞ্চাশের এক মহিলা হঠাৎ ক্লান্ত লাগছে বলতে বলতেই লুটিয়ে পড়েন মেঝেতে। তারপরই সব শেষ।  মাত্র  ৫৮ বছর বয়সে অধ্যাপক মুত্তাইয়া চা খেতে খেতে ঢলে পড়েন মৃত্যুর কোলে।  আবার চান্নারায়াপট্টনায় ৫৭ বছর বয়সী এক ব্যক্তি, যিনি করণিকের কাজ করতেন, রবিবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আতঙ্কের বিষয়, গত ৪০ দিনে কর্ণাটকের হাসানে ২১ জন নিহতের মধ্যে পাঁচজনের বয়স  ১৯ থেকে ২৫ এর মধ্যে। আটজনের বয়স  ২৫ থেকে ৪৫ এর মধ্যে। অর্থাৎ দেখা যাচ্ছে  বেশিরভাগই ৪৫ বছরের কম বয়সী । জেলা প্রশাসন রীতিমতো আতঙ্কিত এই পরিসংখ্যান দেখে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পরিসংখ্যান বলছে,গত দুই বছরে হাসানে ৫০৭ জন হৃদরোগে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ১৯০ জনই মারা গিয়েছেন।  হৃদরোগে মৃত্যু বিষয় যদিও নতুন কিছু নয়,তবে ভাবাচ্ছে  তরুণদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর এই আকস্মিক বৃদ্ধির প্রবণতাটি। 

রাজ্য সরকারও বিষয়টি নিয়ে ভাবিত। সরকার হাসান ও মহীশূরের হৃদরোগ বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করে বিষয়টিতে নজর দিতে বলেছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন , সরকার মৃত্যুর ঘটনা যাচাই করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। চিকিৎসকদের পর্যবেক্ষণ, হৃদরোগে আক্রান্তের হারে আকস্মিক বৃদ্ধি  উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেঙ্গালুরু এবং মহীশূরের জয়দেব হাসপাতালের ইমার্জেন্সি ওপিডিতে রোগীর সংখ্যা ২০% বৃদ্ধি পেয়েছে, যা রীতিমতো চিন্তার। আরও চিন্তার বিষয় হয়, তাদের অনেকেরই বয়স ৪৫ এর মধ্যে।                       

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget